বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোরগঞ্জের হাওরাঞ্চলে টানা অতিবৃষ্টি ও ক্ষতিগ্রস্ত কৃষক কৃষাণীদেরপ্রধানমন্ত্রীর মানবিক সহায়তা চাল ও নগদ অর্থ বিতরণ ঈদুল আযহা উপলক্ষে অসহায়দের মাঝে ভিজিএফের চাল বিতরণ মানবতার আলোকবর্তিকা রাজু সরকার: ভৈরব পৌরসভার ৪নং ওয়ার্ডে জনসেবার প্রতীক হয়ে উঠছেন সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী বাতিল হচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বাচ্চাদের টিফিনের খাবার ফিডিং। আধিপত্য বিস্তার নিয়ে ফেসবুক লাইভে গালাগালি গালমন্দের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে এক যুবক গুরুতর আহত। পবিত্র ঈদ-উল আজহা উপলক্ষে নিসচা ভৈরব শাখার রোড ক্যাম্পেইন ও লিফলেট বিতরণ মাদকের প্রতিবাদ করায় কুলিয়ারচরে কাঠ ব্যবসায়ীকে ডেকে নিয়ে হত্যার অভিযোগ মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন কুলিয়ারচরের বিএনপি নেতা খাইরুল ইসলাম বকুল। কিশোরগঞ্জের ভৈরবে ল্যাব এইড হসপিটালের কর্তৃপক্ষের সঙ্গে পল্লী চিকিৎসকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ঔষধ কোম্পানির প্রতিনিধিদের হয়রানির প্রতিবাদে ভৈরবে ফারিয়ার মানববন্ধনওস্মারকলিপি প্রদান।

ভৈরবের আকাশে শোকের ছায়া,নিভে গেল এক আলোকবর্তিকা বীর মুক্তিযোদ্ধা ও শিক্ষানুরাগী আলহাজ্ব মোঃ রফিকুল ইসলামের ইন্তেকাল।

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬
  • ১১১ বার পড়া হয়েছে

ভৈরব প্রতিনিধ
কিশোরগঞ্জের বন্দরনগরী ভৈরবে গভীর শোকেছায়া নেমেছে ভৈরবের গাছপালা নদীর ঢেউ যেন থমকে গেছে,বাতাস ভারী হয়ে উঠেছে বেদনায় শিক্ষা,মানবতাওসমাজসেবায় অনন্য অবদান রাখা বীর মুক্তিযোদ্ধা ও শিক্ষানুরাগী আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম সোমবার(২৩ মার্চ ২০২৬)সকাল১১টায় রাজধানী ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।জীবনসংগ্রামের শেষ প্রহরে আগে ছোট ভাই বিএনপির সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম সাহেবকে ফোন করে উপস্থিত দুটি ছেলে ও ভাইকে রেখে তিনি শেষ আসার কথা জানান যে দুটি স্কুলও একটি হসপিটালের অসহায়দের জন্য দুটি আলাদাএম্বুলেন্স।জীবনের শেষ সময়টাতে তিনি দীর্ঘদিন অসুস্থতায় শিক্ষার্থী ও ভক্তদের দোয়া এবং ভালোবাসায় ঘেরা থাকলেও শেষ পর্যন্ত সময়ের নির্মম বাস্তবতার কাছে হার মানতে হয় এই গুণী মানুষটিকে।তার মৃত্যুতে ভৈরববাসীর হৃদয়ে নেমে এসেছে শোকের গভীর ছায়া।আলহাজ্ব রফিকুল ইসলাম ছিলেন ভৈরবের শিক্ষা আন্দোলনের এক অগ্রদূত। নারী শিক্ষার প্রসারে তিনি প্রতিষ্ঠা করেন রফিকুল ইসলাম মহিলা কলেজওহালিমা সাদিয়া মহিলা মাদ্রাসা। এছাড়া প্রাথমিক শিক্ষার উন্নয়নে গড়ে তোলেন ফাতেমা রমজান সরকারিপ্রাথমিক বিদ্যালয়এবং লতিফা আতিউর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়।তার প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানগুলো আজও শত শত শিক্ষার্থীসর জীবন আলোকিত করছে—যা তার কর্মময় জীবনের উজ্জ্বল সাক্ষ্য হয়ে থাকবেএতিম ও অসহায়দের আশ্রয়দাতা তিনি শুধুএকজন শিক্ষানুরাগীই ছিলেন না,ছিলেন অসহায় মানুষের নির্ভরতার প্রতীক।হাজী আসমত আলী এতিম বালিকা শিশু পরিবার-এর অভিভাবক হিসেবে এতিম শিশুদের আশ্রয়,শিক্ষা ও মানবিক সহায়তাপ্রদান করে গড়ে তুলেছেন একটি মানবিক সমাজের ভিত্তি।ধর্মীয়ওসামাজিক উন্নয়নে ভূমিকা ভৈরবের ধর্মীয় ও সামাজিক উন্নয়নে তার অবদান ছিল অসামান্য। বিভিন্ন মসজিদ,রাস্তা-ঘাটওসামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নে তিনি নীরবে কাজ করে গেছেন। বিশেষ করে নুরানী জামে মসজিদ ওভৈরব রেলওয়ে স্টেশন জামে মসজিদসহ বহু প্রতিষ্ঠানে তার অবদান আজও দৃশ্যমান।রাজনৈতিক জীবনে মানবিক নেতৃত্ব রাজনৈতিক অঙ্গনেও তিনি ছিলেন একজন সম্মানিত ব্যক্তিত্ব।ভৈরব পৌর বিএনপি’র সভাপতি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন।তবে দলীয় রাজনীতির গণ্ডি পেরিয়ে তিনি হয়ে ওঠেন সর্বজনগ্রহণযোগ্য এক মানবিক নেতা,যার কাছে মানুষ পেয়েছে সহযোগিতা,সাহসওআশ্রয়।গার্ড অব অনার ও শেষ শ্রদ্ধা তার নামাজে জানাজার আগে ভৈরব উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার কে এম মামুনুর রশীদের নেতৃত্বে এবংভৈরব থানা পুলিশের অংশগ্রহণে তাকে রাষ্ট্রীয় গার্ড অব অনারপ্রদান করা হয়।এছাড়াও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের পক্ষ থেকে কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তোফাজ্জল হকের নেতৃত্বে ফুল দিয়ে বিনম্র শ্রদ্ধা জানানো হয়।স্থানীয়গণ্যমান্য ব্যক্তিবর্গ। জানাজায় সর্বস্তরের মানুষের ঢল মরহুমের জানাজায় অংশ নিয়ে মরহুম এর রুহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন,স্থানীয় সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী শরীফুল আলম,বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি জাহাঙ্গীর হোসেন বাদল,অতিরিক্ত দায়রা জজ হেলাল উদ্দিন, ভৈরব উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর স্থানীয় নেতারা,সাংবাদিক,শিক্ষক,শিক্ষার্থী এবং সর্বস্তরের জনগণ।এছাড়াও ভৈরব রিপোর্টার্স ক্লাব,প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক,সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেন।শোকে স্তব্ধ ভৈরব তার মৃত্যুসংবাদ ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে শোকের বন্যা বয়ে যায়। আত্মীয়-স্বজন,সহকর্মী, শিক্ষার্থী ওশুভানুধ্যায়ীরা তার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
এক আলোর উত্তরাধিকার স্থানীয়দের ভাষায়,তিনি ছিলেন অন্ধকারে পথ দেখানো এক বাতিঘর।আজ তিনি নেই,কিন্তু তার দেখানো পথ আমাদের মাঝে চিরদিন জ্বলবে।আলহাজ্ব মোঃ রফিকুল ইসলামের মৃত্যুতে ভৈরব হারালো একজন অভিভাবক,সমাজ হারালো এক নিবেদিতপ্রাণ মানবসেবক,আর শিক্ষা অঙ্গন হারালো এক আলোকিত পথপ্রদর্শক।দোয়াওপ্রার্থনা সর্বস্তরের মানুষের প্রার্থনা,মহান আল্লাহ তায়ালা যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং তার রেখে যাওয়া আদর্শ আগামীপ্রজন্মের মাঝে চিরদিন বেঁচে থাকে।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৪৭ পূর্বাহ্ণ
  • ১২:০০ অপরাহ্ণ
  • ১৬:৩৫ অপরাহ্ণ
  • ১৮:৪৬ অপরাহ্ণ
  • ২০:১১ অপরাহ্ণ
  • ৫:১০ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102