মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিক আলাল উদ্দিনের মায়ের ২য় মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল। ভৈরবে ঐতিহ্যবাহী কমলপুর হাজী জহির উদ্দিন স্কুল অ্যান্ড কলেজে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনায় সাফল্যের উচ্ছ্বাস,, ভৈরবে সাবেক কাউন্সিলর আল-আমিন সৈকতকে কুপিয়ে হত্যা,করেন। ভৈরবে টার্গেটবল গোল্ডকাপে নারী-পুরুষ উভয় বিভাগে চ্যাম্পিয়ন বাংলাদেশ পুলিশ কিশোরগঞ্জের বন্দরনগরী ভৈরবে মাদকবিরোধী ধারাবাহিক অভিযান চালিয়ে১৪,, জাহানারা কাঞ্চন স্মৃতি পদক পেল নিরাপদ সড়ক চাই নিসচা,ভৈরব শাখা, সিলেটের ওসমানীনগরে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৯জন নিহত হয়েছেন এ ছাড়া আহত হয়েছেন অন্তত ২৫ জন। কিশোরগঞ্জ কুলিয়ারচর উপজেলার দাড়িয়াকান্দি বাসস্ট্যান্ডে পুলিশের পিকআপের ওপর ট্রাক উল্টে দুর্ঘটনায় কনস্টেবল নিহত হয়েছেন। না ফেরার দেশে চলে গেলেন ভৈরবের রূপকার সাবেক মেয়র এডভোকেট ফখরুল আলম আক্কাছ,বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শোক। কুলিয়ারচরে প্রতিমন্ত্রীর স্বেচ্ছাধীন তহবিলের চেক ও রোপা আমন প্রণোদনা বিতরণ।

আধিপত্য বিস্তার নিয়ে ফেসবুক লাইভে গালাগালি গালমন্দের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে এক যুবক গুরুতর আহত।

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৬ মে, ২০২৬
  • ১৭৪ বার পড়া হয়েছে

ভৈরব কিশোরগঞ্জ প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের ভৈরবের শ্রীনগর ইউনিয়ন ভবানীপুর গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে ফেসবুক লাইভে গালাগালি গালমন্দের জের ধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের
ঝগড়ায় এক ব্যক্তির চোখের ভিতর দিয়ে টেটা ঢুকে মাথার ওই পাশ দিয়ে বের হয়েছে। ভবানীপুর গ্রামের চেয়ারম্যান বাড়ির মিজান মিয়ার ছেলে পাভেল বয়স (২৪)যুবক গুরুতর আহত হয়।
আগে ৭ মে ও ৮মে  ফেসবুকে লেখা লেখি ও হুমকি দেওয়াকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ হয়
প্রথম দফায় ফেসবুকে লেখা লেখি, পরে হুমকি দিয়ে সংঘর্ষের পর এবার তৃতীয় দফায় ফেসবুকে লাইভে গালাগালির জেরে সংঘর্ষে উভয় পক্ষের নারী পুরুষসহ আহত হয়েছে ৪০ জন। এছাড়াও ৪-৫টি দোকানপাট ও বাড়িঘর ভাঙচুরসহ অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

আজ (১৬ মে) সকালে শনিবার উপজেলার শ্রীনগর ইউনিয়নের ভবানীপুরের সোলাইমানপুর এলাকায় মেরাজ মেম্বারের সাথে ভবানীপুর নামাপাড়ার বাদশা মেম্বার গ্রুপের মধ্যে এই সংঘর্ষের ঘটনায় ভৈরব থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান আকুন্দে ঘটনাস্থলে পরিদর্শন করে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনেন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন যাবত সোলাইমানপুরে একই বংশের মধু মুন্সি বাড়ির সাথে দিল মোহাম্মদের বাড়ির দ্বন্দ্ব চলছিল।
সংঘর্ষ আহতদের মধ্যে হৃদয় (৩০), নৌরিন বেগম (৩২), পারভেজ মিয়া (৩০), সুবর্ণা বেগম (২৪),  দুধ মিয়া (৩০), সাগর মিয়া (৩০) জনি মিয়া (২২), হাসান  মিয়া (১৭), নাইম ইসলাম (২৪), জীবন মিয়া (২০), অপু মিয়া (২২), বাবুল মিয়া (৫০), হৃদয় মিয়া (২৫) ও ইমরান  মিয়া (২৬) ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। এদের মধ্যে পারভেজ মিয়া ও সুবর্ণা বেগমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ছাড়াও বাদশা মেম্বার গ্রুপের পাবেল (২২) ও বিজয় (১৯) কে ঢাকায় পাঠানোর খবর পাওয়া গেছে। ইমরান মিয়া, দানিস মিয়া, রাসিদ মিয়া, স্বপন মিয়া, মোমেন মিয়া, কবির মিয়া ও সোহাগ মিয়াসহ উভয় পক্ষের ৪০ জন আহত হয়েছে। তারা সবাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ ভৈরবের বিভিন্ন প্রাইভেট ক্লিনিক ও হাসপাতালে চিকিৎসা নেন।

শনিবার ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে ৩ জনকে আটক করা হয়েছে। এছাড়া এ ঘটনায় একাধিক আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। আজকের সংঘর্ষের ঘটনায় দুই পক্ষের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩২ পূর্বাহ্ণ
  • ১১:৫৭ পূর্বাহ্ণ
  • ১৬:১৯ অপরাহ্ণ
  • ১৮:০৬ অপরাহ্ণ
  • ১৯:২০ অপরাহ্ণ
  • ৫:৪৪ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102