বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
না ফেরার দেশে চলে গেলেন ভৈরবের রূপকার সাবেক মেয়র এডভোকেট ফখরুল আলম আক্কাছ,বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শোক। কুলিয়ারচরে প্রতিমন্ত্রীর স্বেচ্ছাধীন তহবিলের চেক ও রোপা আমন প্রণোদনা বিতরণ। আমি এমডি নই,অর্থ পাচারের অভিযোগ কাল্পনিক পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম,এমপি,, ভৈরব রেলওয়ে স্টেশনে ফুটবল খেলার বিরোধে দুই গ্রামের সংঘর্ষ দুই থানার ওসিসহ আহত ৭পুলিশ সদস্য ভৈরব রেলস্টেশনে সংঘর্ষ, ৫ ঘণ্টা বন্ধ ট্রেন চলাচল, আহত ৩০জন ভাঙচুর কিশোরগঞ্জের ভৈরবে আধুনিক চিকিৎসা সেবা নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো আল-ইনসাফ স্পেশালাইজড হসপিটাল উদ্বোধন করলেন বস্ত্র ওপাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃশরীফুল আলম। কিশোরগঞ্জের হাওরাঞ্চলে টানা অতিবৃষ্টি ও ক্ষতিগ্রস্ত কৃষক কৃষাণীদেরপ্রধানমন্ত্রীর মানবিক সহায়তা চাল ও নগদ অর্থ বিতরণ ঈদুল আযহা উপলক্ষে অসহায়দের মাঝে ভিজিএফের চাল বিতরণ মানবতার আলোকবর্তিকা রাজু সরকার: ভৈরব পৌরসভার ৪নং ওয়ার্ডে জনসেবার প্রতীক হয়ে উঠছেন সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী বাতিল হচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বাচ্চাদের টিফিনের খাবার ফিডিং। আধিপত্য বিস্তার নিয়ে ফেসবুক লাইভে গালাগালি গালমন্দের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে এক যুবক গুরুতর আহত।

অ্যাঞ্জেলিনা জোলির জন্ম

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২০
  • ৮১৪ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : তিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়— যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানব সভ্যতার আশীর্বাদ-অভিশাপ।

ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এ গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এইদিন’।

০৪ জুন ২০২০, বৃহস্পতিবার। ২১ জ্যৈষ্ঠ ১৪২৭ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা
• ১৯২০- প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তি টানতে প্যারিস সম্মেলনে মিত্র ও সহযোগী শক্তির সঙ্গে অক্ষশক্তির হাঙ্গেরির ত্রিয়ানোঁ চুক্তি স্বাক্ষরিত। ১৯২১ সালের ৩১ জুলাই এ চুক্তি কার্যকর হয়।

• ১৯৪০- দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে অক্ষশক্তির আক্রমণের মুখে ‘মিরাকল অব দানকির্ক’ নামে অভিযানে ফ্রান্স থেকে ৩ লাখ সৈন্যকে সরিয়ে নেয় ব্রিটেনের সামরিক বাহিনী।

•১৯৪৫- দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে অধিকৃত জার্মানি ভেঙে দেওয়ার সিদ্ধান্তে একমত হয় যুক্তরাষ্ট্র, রাশিয়া, ব্রিটেন ও ফ্রান্স।

•১৯৮৯- চীনের বেইজিংয়ের তিয়েনআনমেন স্কয়ারে বিক্ষোভরত গণতন্ত্রকামীদের ওপর নির্বিচারে গুলিবর্ষণের একদিন পর সেনাবাহিনী সে স্কয়ার খালি করে ফেলে। বেসরকারি খবর অনুযায়ী, স্কয়ার থেকে ১০০০ মরদেহ সরানো হয় এদিন। এরমধ্য দিয়ে আন্দোলনের সমাপ্তি হয়। গণতন্ত্রের দাবিতে ১৫ এপ্রিল থেকে এখানে ছাত্রবিক্ষোভ শুরু হয়। ১৩ মে এ আন্দোলন গণবিক্ষোভে রূপ নেয়। সরকার এই অনশনকারীদের প্রতিবিপ্লবী আখ্যা দিয়ে দমনের জন্য সশস্ত্র বাহিনী পাঠায়। তাদের নির্বিচার হত্যাযজ্ঞে তিয়েনআনমেন স্কয়ার পরিণত হয় মৃত্যুপুরীতে। চীনের মূল ভূখণ্ডে প্রকাশ্যে পালন করতে দেওয়া না হলেও প্রতিবছরই বিশ্বব্যাপী এ আন্দোলন স্মরণ করে আসছে গণতন্ত্রকামীরা।

জন্ম
• ১৯৮৫- বিশ্বকাপজয়ী জার্মান ফুটবল তারকা লুকাস পোদোলস্কি।
• ১৯৭৫- হার্টথ্রব হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলির জন্ম।

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মেয়ে জোলি তিনি তিনবার গোল্ডেন গ্লোব পুরস্কার, দুইবার স্ক্রিন অ্যাক্টরস গিল্ড পুরস্কার এবং একবার একাডেমি পুরস্কার লাভ করেছেন। চলচ্চিত্র জগতের বাইরে ২০০১ সালে তিনি জাতিসংঘের শরণার্থী সংস্থার শুভেচ্ছাদূত মনোনীত হন। বিশ্বব্যাপী মানবতার প্রচার এবং বিশেষ করে শরণার্থীদের নিয়ে কাজ করার জন্য জোলি বিশেষভাবে সমাদৃত। একাধিকবার তিনি ‘বিশ্বের সেরা সুন্দরী’ নির্বাচিত হন। রূপালী পর্দার অন্তরালে তার ব্যক্তিগত জীবন প্রায় সময়ই গণমাধ্যমে ব্যাপক প্রচার লাভ করে, এরমধ্যে হলিউডের আরেক হার্টথ্রব অভিনেতা ব্রাড পিটের সঙ্গে তার বিয়ে ও বিচ্ছেদ সারাবিশ্বের সংবাদমাধ্যমে জায়গা পেয়েছিল।

•  ১৯৭৫- ইংরেজ কমেডিয়ান রাসেল ব্র্যান্ড।

মৃত্যু
•১৯৭১- হাঙ্গেরীয় দার্শনিক গোর্গি লুকাস।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০৪ পূর্বাহ্ণ
  • ১২:০৮ অপরাহ্ণ
  • ১৬:৪৩ অপরাহ্ণ
  • ১৮:৪৯ অপরাহ্ণ
  • ২০:১১ অপরাহ্ণ
  • ৫:২৪ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102