রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিক আলাল উদ্দিনের মায়ের ২য় মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল। ভৈরবে ঐতিহ্যবাহী কমলপুর হাজী জহির উদ্দিন স্কুল অ্যান্ড কলেজে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনায় সাফল্যের উচ্ছ্বাস,, ভৈরবে সাবেক কাউন্সিলর আল-আমিন সৈকতকে কুপিয়ে হত্যা,করেন। ভৈরবে টার্গেটবল গোল্ডকাপে নারী-পুরুষ উভয় বিভাগে চ্যাম্পিয়ন বাংলাদেশ পুলিশ কিশোরগঞ্জের বন্দরনগরী ভৈরবে মাদকবিরোধী ধারাবাহিক অভিযান চালিয়ে১৪,, জাহানারা কাঞ্চন স্মৃতি পদক পেল নিরাপদ সড়ক চাই নিসচা,ভৈরব শাখা, সিলেটের ওসমানীনগরে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৯জন নিহত হয়েছেন এ ছাড়া আহত হয়েছেন অন্তত ২৫ জন। কিশোরগঞ্জ কুলিয়ারচর উপজেলার দাড়িয়াকান্দি বাসস্ট্যান্ডে পুলিশের পিকআপের ওপর ট্রাক উল্টে দুর্ঘটনায় কনস্টেবল নিহত হয়েছেন। না ফেরার দেশে চলে গেলেন ভৈরবের রূপকার সাবেক মেয়র এডভোকেট ফখরুল আলম আক্কাছ,বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শোক। কুলিয়ারচরে প্রতিমন্ত্রীর স্বেচ্ছাধীন তহবিলের চেক ও রোপা আমন প্রণোদনা বিতরণ।

ভৈরবে জাতীয় নাগরিক পার্টির কার্যালয় উদ্বোধন জুলাই গণঅভ্যুত্থনে নিহত জোবায়েদের মায়ের হাতে উদ্বোধন।

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ২৭২ বার পড়া হয়েছে

ভৈরব প্রতিনিধিঃ
ভৈরবে জাতীয় নাগরিক পার্টি(এনসিপি) শাখার নতুন কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৭টায় শহরের বাসস্ট্যান্ড এলাকার সুন্দরবন কুরিয়ার সার্ভিস সংলগ্ন এই নতুন অফিসটির উদ্বোধন করেন জুলাই গণঅভ্যুত্থনে ঢাকায় পুলিশের গুলিতে নিহত শহীদ জোবায়েদের মা হোসনেআরা বেগম। উদ্বোধনী আয়োজনে স্থানীয় নেতাকর্মীদের পাশাপাশি দলীয় সম্ভাব্য প্রার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করেন কিশোরগঞ্জ-৬ (ভৈরব–কুলিয়ারচর) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী এবং ভৈরব উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী শরীফুল হক জয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—
বাজিতপুর উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী রাহাগীর আলম মান্না,কেন্দ্রীয় এনসিপি নেতা সিহাব উদ্দিন তুহিন,নরসিংদীর বেলাবো উপজেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী মো. মারজান হক,
কিশোরগঞ্জ জেলা যুবশক্তির যুগ্ম আহ্বায়ক মানিক মিয়া, ভৈরব উপজেলা এনসিপির প্রতিনিধি রিসান কবির, সাবেক যুগ্ম আহ্বায়ক মোসাবির সাব্বির প্রমুখ।

কার্যালয় উদ্বোধন উপলক্ষে সংক্ষিপ্ত বক্তব্যে ভৈরব এনসিপির প্রধান সমন্বয়কারী শরীফুল হক জয় দাবি করেন, দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে এনসিপি আন্দোলন করে যাচ্ছে। তিনি বলেন, “আমরা স্বৈরাচারকে ক্ষমতা থেকে বিদায় করেছি। মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে এনসিপি কাজ করছে। আগামী নির্বাচনে জনগণ এনসিপিকে ভোট দিলে দেশে গণতন্ত্র ও শান্তি প্রতিষ্ঠিত হবে।”
তিনি আরও অভিযোগ করেন—গত ১৫ বছরে দেশ লুটপাট, দুর্নীতি ও অর্থ পাচারের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হয়েছে; এই পরিস্থিতি পরিবর্তনের জন্য জনগণের ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন বলে তিনি মনে করেন।

নিহত জোবায়েদের মা হোসনেআরা বেগম উদ্বোধনের সময় আবেগাপ্লুত হয়ে দলীয় নেতাকর্মীদের প্রতি শান্তি ও গণতন্ত্র প্রতিষ্ঠার আহ্বান জানান। তিনি বলেন, “আমার ছেলের স্বপ্ন ছিল মানুষের অধিকার প্রতিষ্ঠা। সেই পথে দেশ এগিয়ে যাবে—এটাই আমার প্রত্যাশা।”

উদ্বোধনের মাধ্যমে ভৈরব এনসিপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে অনুষ্ঠানে অংশগ্রহণকারী নেতারা আশা প্রকাশ করেন।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩০ পূর্বাহ্ণ
  • ১১:৫৯ পূর্বাহ্ণ
  • ১৬:২৩ অপরাহ্ণ
  • ১৮:১১ অপরাহ্ণ
  • ১৯:২৫ অপরাহ্ণ
  • ৫:৪২ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102