ভৈরব প্রতিনিধিঃ
শনিবার,২৫ অক্টোবর ২০২৫,মানবতার কল্যাণে নিবেদিত সামাজিক সংগঠন ‘মানব কল্যাণে ভৈরব’ আয়োজন করেছে একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প-২০২৫। শনিবার (২৫ অক্টোবর) ভৈরব উপজেলার চানপুর চকবাজার এলাকায় সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত এই চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়।এতে শতাধিক অসহায় ও দরিদ্র মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা ও পরামর্শ গ্রহণ করেন।
চিকিৎসা সেবার মধ্যে ছিল—সাধারণ রোগ নির্ণয়, নারী ও শিশু স্বাস্থ্য পরামর্শ, রক্তচাপ ও ডায়াবেটিস পরীক্ষা, প্রয়োজনীয় ওষুধ বিতরণসহ নানা সেবা।
ক্যাম্পের সার্বিক সহযোগিতা করে মাতৃকা জেনারেল হাসপাতাল, ভৈরব।ক্যাম্পের তত্ত্বাবধানে ছিলেন সংগঠনের উপদেষ্টা জনাব শফিকুল ইসলাম। তিনি বলেন,মানুষ মানুষের জন্য,এই বিশ্বাস থেকেই আমাদের এ উদ্যোগ। সমাজের প্রত্যন্ত অঞ্চলের মানুষ যেন সহজে প্রাথমিক চিকিৎসা পায়, সেটাই আমাদের লক্ষ্য।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই (নিসচা) ভৈরব শাখার সাধারণ সম্পাদক ও মানব কল্যাণে ভৈরবের উপদেষ্টা সাংবাদিক মোঃ আলালউদ্দীন,ভৈরব উপজেলা যুবদলের আহ্বায়ক ও সংগঠনের উপদেষ্টা মোঃ দেলোয়ার হোসেন সুজন,
ডা.নুরুজ্জামান জামাল, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হাজী জামান,আসাদুজ্জামান আসাদ, হুমায়ূন কবির মিন্টুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সংগঠনের নেতৃবৃন্দ।অনুষ্ঠানে উপস্থিত থেকে মাতৃকা জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক লায়ন মুহাম্মদ কামাল হোসেন বলেন,আগামীতে আরও বৃহৎ পরিসরে বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রম আয়োজনের পরিকল্পনা রয়েছে,ইনশাআল্লাহ।
স্থানীয় জনপ্রতিনিধি,সমাজসেবী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ক্যাম্প পরিদর্শন করে এই মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।