বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
শিরোনাম :
ভৈরবে রানা নূরুল হকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ভৈরবে দুই বছর যাবত ময়লাই তোজ হয়ে থাকা ড্রেন পরিষ্কার করছেন,, ভৈরব পৌর নির্বাচন ঘিরে সরব রাজনীতি তফসিল ঘোষণার আগেই পোস্টার-ব্যানারে সম্ভাব্য প্রার্থীদের প্রচারণা ভৈরব বাজারে তামাকজাত দ্রব্যের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত আইন অমান্যকারী দোকানে অভিযান,সতর্ক ও জরিমানা সাংবাদিক আলাল উদ্দিনের মায়ের ২য় মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল। ভৈরবে ঐতিহ্যবাহী কমলপুর হাজী জহির উদ্দিন স্কুল অ্যান্ড কলেজে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনায় সাফল্যের উচ্ছ্বাস,, ভৈরবে সাবেক কাউন্সিলর আল-আমিন সৈকতকে কুপিয়ে হত্যা,করেন। ভৈরবে টার্গেটবল গোল্ডকাপে নারী-পুরুষ উভয় বিভাগে চ্যাম্পিয়ন বাংলাদেশ পুলিশ

স্টিলার ব্যান্ডের গায়ক লিটন আর নেই

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২০
  • ১০২৪ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : না ফেরার দেশে চলে গেলেন নব্বই দশকের জনপ্রিয় ব্যান্ড স্টিলার’র গায়ক মাসুদুল হক লিটন। বৃহস্পতিবার (০৪ জুন) বিকেল আনুমানি ৪টার দিকে চট্রগ্রামের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স ৫০- এর বেশি হয়েছিল বলে জানা গেছে।

তার মৃত্যুর বিষয়ে সুরকার-সংগীত পরিচালক জিয়া খান বলেন, ‘খোঁজ নিয়ে জেনেছি- লিটন ভাই স্ট্রোক করেছেন। আগে থেকে হৃদরোগে ভুগছিলেন তিনি। এর বেশি আমি আপাতত বলতে পারছি না।’

২০০১ সালে ‘মন জ্বলে’ শিরোনামের মিক্সড অ্যালবামের ‘তুমি কি আমায় আগের মতো ভালোবাসো’ গানের মাধ্যমে দেশব্যাপী সাড়া ফেলেন লিটন। শফিক তুহিনের কথায় গানটির সুর করেন কিংবদন্তি ব্যান্ড তারকা প্রয়াত আইয়ুর বাচ্চু। গানটি আজও মানুষের মুখে মুখে ফেরে। তার গান মানুষের মুখে থাকলেও গানের ভুবন থেকে দীর্ঘদিন ধরে নিজেকে আড়ালে রেখেছেন জনপ্রিয় এই গায়ক।

নব্বই দশকের জনপ্রিয় ব্যান্ড স্টিলার’র আগে তিনি  রুটস ও রিভার্ব ব্যান্ডের ভোকালিস্ট হিসেবে গান করেছেন। তার মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই সুগভীর শোক প্রকাশ করছেন।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪৮ পূর্বাহ্ণ
  • ১১:৪৬ পূর্বাহ্ণ
  • ১৫:৪৮ অপরাহ্ণ
  • ১৭:২৮ অপরাহ্ণ
  • ১৮:৪২ অপরাহ্ণ
  • ৬:০০ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102