বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
ভৈরবে রানা নূরুল হকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ভৈরবে দুই বছর যাবত ময়লাই তোজ হয়ে থাকা ড্রেন পরিষ্কার করছেন,, ভৈরব পৌর নির্বাচন ঘিরে সরব রাজনীতি তফসিল ঘোষণার আগেই পোস্টার-ব্যানারে সম্ভাব্য প্রার্থীদের প্রচারণা ভৈরব বাজারে তামাকজাত দ্রব্যের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত আইন অমান্যকারী দোকানে অভিযান,সতর্ক ও জরিমানা সাংবাদিক আলাল উদ্দিনের মায়ের ২য় মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল। ভৈরবে ঐতিহ্যবাহী কমলপুর হাজী জহির উদ্দিন স্কুল অ্যান্ড কলেজে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনায় সাফল্যের উচ্ছ্বাস,, ভৈরবে সাবেক কাউন্সিলর আল-আমিন সৈকতকে কুপিয়ে হত্যা,করেন। ভৈরবে টার্গেটবল গোল্ডকাপে নারী-পুরুষ উভয় বিভাগে চ্যাম্পিয়ন বাংলাদেশ পুলিশ

ভৈরব বাজারে তামাকজাত দ্রব্যের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত আইন অমান্যকারী দোকানে অভিযান,সতর্ক ও জরিমানা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯৪ বার পড়া হয়েছে
0-0x0-0-0-{}-0-0#bokehtype:0#;illum:0 scene:0 humanIn:0;

ভৈরব প্রতিনিধি।
কিশোরগঞ্জের ভৈরব বাজারে তামাকজাত দ্রব্যের ব্যবহার ও বিক্রয় নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) ভৈরবের সহকারী কমিশনার (ভূমি) এ এইচ এম আজিমুল হক-এর নেতৃত্বে বাজারের বিভিন্ন দোকানে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে বিভিন্ন দোকানে তামাকজাত দ্রব্যের প্রদর্শন, বিক্রয় এবং তামাক নিয়ন্ত্রণ আইন প্রতিপালনের বিষয়টি পরিদর্শন করা হয়। এ সময় দোকানিদের তামাকজাত দ্রব্য বিক্রির ক্ষেত্রে প্রচলিত আইন ও বিধিবিধান যথাযথভাবে মেনে চলার নির্দেশনা দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালতের দায়িত্বশীলরা জানান, জনস্বাস্থ্য সুরক্ষা এবং তামাকজাত দ্রব্যের ব্যবহার নিয়ন্ত্রণে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হবে। আইন অমান্য করে তামাকজাত দ্রব্য বিক্রয় বা প্রচারের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে।

সহকারী কমিশনার (ভূমি)ও নির্বাহী ম্যাজিষ্ট এ এইচ এম আজিমুল হক বলেন, তামাকজাত দ্রব্যের ক্ষতিকর প্রভাব থেকে সাধারণ মানুষ, বিশেষ করে তরুণ প্রজন্মকে সুরক্ষিত রাখতে আইন প্রয়োগের পাশাপাশি ব্যবসায়ীদের সচেতন করা হচ্ছে। আইন মেনে ব্যবসা পরিচালনার জন্য তিনি সংশ্লিষ্টদের আহ্বান জানান।

অভিযানে সংশ্লিষ্ট কর্মকর্তা, স্থানীয় সাংবাদিক এবং জেলা তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন টাস্কফোর্স কমিটির সদস্য ও তামাক নিয়ন্ত্রণ সংস্থা কাইডস্-এর প্রতিনিধি শাহ মোহাম্মদ সারওয়ার উপস্থিত থেকে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রমে সহযোগিতা করেন।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪৮ পূর্বাহ্ণ
  • ১১:৪৬ পূর্বাহ্ণ
  • ১৫:৪৮ অপরাহ্ণ
  • ১৭:২৮ অপরাহ্ণ
  • ১৮:৪২ অপরাহ্ণ
  • ৬:০০ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102