সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
শিরোনাম :
কিশোরগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার ড.এস এম ফরহাদ হোসেনের মহোদয়ের সভাপতিত্বে বদলীজনিত বিদায়ী সংবর্ধনা এবং প্রীতিভোজ পুলিশ লাইন্স ড্রিল শেডে বিশেষ কল্যান সভা অনুষ্ঠিত হয়। আলী নেওয়াজ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে বেহাল দশা কুলিয়ারচর তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’পাড়ার রক্তক্ষয়ী সংঘর্ষে বিএনপি ও শ্রমিক দলের দুই নেতাসহ আহত ৮ কুলিয়ারচরে সরকারি রাস্তার দুই সাইড দখল মুক্ত না হওয়ায় নির্মাণাধীন রাস্তার কাজ বন্ধ;জনদুর্ভোগ চরমে। ভৈরবের গোছা মারা এলাকায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু। চুরি-ডাকাতি ও মাদকবিরোধী প্রতিরোধে এলাকাবাসী সবাই ঐক্যবদ্ধ হয়ে কুলিয়ারচরে মা’য়ের মামলায় ওয়ারেন্টভূক্ত আসামি সদ্য হিন্দু ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহনকারী পুকাই চন্দ্র বর্মণ গ্রেফতার। কুলিয়ারচরে ২ কেজি গাঁজাসহ এক নারী মাদক ব্যবসায়ী আটক। ২৮ কেজি গাঁজাসহ কুলিয়ারচরের এক বিএনপি নেতা ডিএনসি কর্তৃক আটকের পর দল থেকে বহিষ্কার, ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক নদীতে, নিহত ১

কুলিয়ারচর তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’পাড়ার রক্তক্ষয়ী সংঘর্ষে বিএনপি ও শ্রমিক দলের দুই নেতাসহ আহত ৮

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
  • ৩৮ বার পড়া হয়েছে

জুয়েল মিয়া ভৈরব,কুলিয়ারচর,কিশোরগঞ্জ,
কিশোরগঞ্জের কুলিয়ারচরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’পাড়ার রক্তক্ষয়ী সংঘর্ষে বিএনপি ও শ্রমিক দলের দুই নেতাসহ অন্তত ৮ জন আহত হয়েছে।
জানা যায়, ২৩ এপ্রিল বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার ছয়সূতী ইউনিয়নের দ্বাড়িয়াকান্দি মধ্যপাড়া গণি ফকিরের মাজার সংলগ্ন কুলিয়ারচর-দ্বাড়িয়াকান্দি রাস্তার উপর দ্বাড়িয়াকান্দি পূর্বপাড়া গ্রামের বাচ্চু মিয়ার ছেলে স্থানীয় ২নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মো. হাকিম মিয়া (৩৫) ও দ্বাড়িয়াকান্দি মধ্যপাড়া গ্রামের বেলায়েত হোসেনের ছেলে স্থানীয় ২নং ওয়ার্ড সেচ্ছাসেবক দলের সভাপতি মো.কাউসার মিয়া (৪৫) দ্বয়ের মধ্যকার ঝগড়াকে কেন্দ্র করে দ্বাড়িয়াকান্দি পূর্বপাড়া ও মধ্যপাড়া দুই গ্রামের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় দ্বাড়িয়াকান্দি পূর্বপাড়া গ্রামের মো. বাচ্চু মিয়ার ছেলে মনির মিয়া (২৮), অভি মিয়ার ছেলে মোখলেছুর রহমান (৩০) ও মৃত মুক্তার মিয়ার ছেলে আল আমিন (৩৮) আহত হয়।
অপর দিকে দ্বাড়িয়াকান্দি মধ্যপাড়া গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে মো. নাছির উদ্দিন (৪২) ও বাছির উদ্দিন (৩৮) সহ ৩ জন আহত হয়।
সংঘর্ষ থামাতে গিয়ে দ্বাড়িয়াকান্দি মধ্যপাড়া গ্রামের হামলাকারীদের আঘাতে দ্বাড়িয়াকান্দি পূর্বপাড়া গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের ছেলে ছয়সূতী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য মো. মোসলিম উদ্দিন রতন (৫০) গুরুতর আহত হয়। একই সাথে ওই গ্রামের আক্তার উদ্দিনের ছেলে উপজেলা শ্রমিক দলের যুগ্ম আহবায়ক মো. বোরহান উদ্দিন (৩৬) ও গুরুতর আহত হয়।
আহতদের মধ্যে মো. মোসলিম উদ্দিন রতন-কে স্থানীরা উদ্ধার করে প্রথমে কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরন করেন। রতনের অবস্থা আশংকাজন দেখে পরিবারের সদস্যরা তাকে দ্রুত ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যায়। ওখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে আরো উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরন করেন। সেখান থেকে তাকে আরো উন্নত চিকিৎসার জন্য রাজধানীর এভার কেয়ার হসপিটালে স্থানান্তর করা হয়।
অপর দিকে স্থানীয়রা আহত নাসির উদ্দিন-কে উদ্ধার করে কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরন করেন। তার অবস্থা আশংকাজন দেখে পরিবারের সদস্যরা তাকে দ্রুত ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যায়। ওখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে আরো উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরন করেন।
অন্যান্য আহতের মধ্যে মো. বোরহান উদ্দিন, মো. মনির মিয়া, মোখলেসুর রহমান ও বাছির উদ্দিনকে উদ্ধার করে কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে স্থানীয়রা। আহত আল আমিন প্রথমিক চিকিৎসা নিয়েছেন।
এঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে কুলিয়ারচর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।
প্রত্যক্ষদর্শী ও মোসলিম উদ্দিন রতনের পরিবার সূত্রে জানা যায়, মোসলিম উদ্দিন রতন দুইপক্ষের ঝগড়ার খবর পেয়ে দ্বাড়িয়াকান্দি বাসস্ট্যান্ড থেকে ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুই পক্ষের ঝগড়া থামাতে যান। এসময় দ্বাড়িয়াকান্দি মধ্যপাড়ার হামলাকারীদের আঘাতে তিনি গুরুতর আহত হন। বর্তমানে তার অবস্থা আশংকাজনক।

এলাকাবাসী জানান, এর আগের দিন ২২ এপ্রিল বুধবার মো. কাউসার মিয়ার ছেলে অটোরিকশা চালক তুহিন (২২) ও মো. হাকিম মিয়ার গ্যারেজের অটোরিকশা ভাড়াটিয়া ও চালক তাসিন (১৮) দের মধ্যে ঝগড়া হয়। উক্ত ঝগড়াকে কেন্দ্র করে বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে মো. হাকিম মিয়া (৩৫) ও মো. কাউসার মিয়া (৪৫) দ্বয়ের মধ্যে পুনরায় ঝগড়া থেকে এ সংঘর্ষের রুপ নেয়।

এব্যাপারে আহত উপজেলা শ্রমিক দলের যুগ্ম আহবায়ক মো. বোরহান উদ্দিন কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে মোবাইল ফোনে অভিযোগ করে বলেন, আমি দুই পক্ষের ঝগড়ার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষের ঝগড়া থামাতে গেলে মধ্যপাড়া গ্রামের লোকজন আমার উপর হামলা করে। বর্তমানে তারা আমার পরিবারের সদস্যদের ফোন করে বিভিন্ন প্রকার হুমকি ধামকি দিয়ে আসছে। আমাদের বাড়িঘর নাকি জালিয়ে পুড়িয়ে দিবে তারা।

এব্যপারে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী আরিফ উদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, সংঘর্ষের খবর পেয়ে তাৎক্ষনিক পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। এ ঘটনায় কেউ কোন লিখিত অভিযোগ দাখিল করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১৩ পূর্বাহ্ণ
  • ১২:০০ অপরাহ্ণ
  • ১৬:৩১ অপরাহ্ণ
  • ১৮:২৮ অপরাহ্ণ
  • ১৯:৪৭ অপরাহ্ণ
  • ৫:২৮ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102