শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
২৮ কেজি গাঁজাসহ কুলিয়ারচরের এক বিএনপি নেতা ডিএনসি কর্তৃক আটকের পর দল থেকে বহিষ্কার, ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক নদীতে, নিহত ১ হাইওয়ে পুলিশের সক্ষমতা বাড়াতে ৬ হাজার জনবল ও নতুন যানবাহনের প্রস্তাব। (শোক সংবাদ)কিশোরগঞ্জ ভৈরবে শ্রীনগর ইউনিয়নের বধু নগর গ্রামের জাহের মেম্বারের বাবা ভৈরব কুলিয়ারচরে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করলেন প্রতিমন্ত্রী মোঃ শরীফুল আলম। ভৈরবে ট্রাক-পিকআপ সংঘর্ষ: নিভে গেলো আরেকটি জীবনের প্রদীপ। কুলিয়ারচরে কান্দোলিয়ায় ফরিদপুর আক্তার শাহ কলন্দরের মাজারে জিয়ারত,দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত ভৈরবের আকাশে শোকের ছায়া,নিভে গেল এক আলোকবর্তিকা বীর মুক্তিযোদ্ধা ও শিক্ষানুরাগী আলহাজ্ব মোঃ রফিকুল ইসলামের ইন্তেকাল। ভৈরবে লাঞ্ছনার আগুনে ক্ষতবিক্ষত নজরুল ইসলাম এর পরিবার,ন্যায়বিচারের দাবিতে সংবাদ সম্মেলন। ভৈরবে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ: ভাঙচুর, লুটপাট, আহত ৪

ভৈরব কুলিয়ারচরে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করলেন প্রতিমন্ত্রী মোঃ শরীফুল আলম।

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
  • ৪৯ বার পড়া হয়েছে

জুয়েল মিয়া,ভৈরব কিশোরগঞ্জ,প্রতিনিধি:
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা,কৃষকদের জন্য সরকারের প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে,এ কর্মসূচির আওতায় উপজেলার মোট ১,৮০০ জন কৃষক,কৃষাণীকে সহায়তা প্রদান করা হবে,
শুক্রবার(৩ এপ্রিল ২০২৬)সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ শরীফুল আলম এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন,উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিসের যৌথ উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইয়াসিন খন্দকার,স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মর্জিনা আক্তার,অনুষ্ঠানে,উপস্থিত ছিলেন ভৈরব,কুলিয়ারচর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ফয়জুল ইসলাম,কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কিতাব আলী,সাধারণ সম্পাদক এম এ হান্নান,পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজী মোঃ শাহাদাত হোসেন শাহ আলমসহ বিভিন্ন ইউনিয়নের ইউপি চেয়ারম্যানবৃন্দ,সরকারি দপ্তরের কর্মকর্তাগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ,স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ,অনুষ্ঠানে,উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিপুল সংখ্যক কৃষক-কৃষাণী অংশগ্রহণ করেন।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়,২০২৫-২৬ অর্থবছরের খরিপ-১ মৌসুমে আউশ ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এই প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে,কর্মসূচির আওতায় প্রতিটি কৃষককে ৫ কেজি আউশ ধানের বীজ,১০ কেজি ডিএপি(সাদা সার)এবং ১০ কেজি এমওপি(লাল সার)প্রদান করা হবে,
সংশ্লিষ্টরা জানান,এ কর্মসূচির মাধ্যমে উপজেলার মোট ১,৮০০ জন কৃষক-কৃষাণী সরাসরি উপকৃত হবেন,কৃষি উৎপাদন বৃদ্ধি,খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং কৃষকদের আর্থিক স্বচ্ছলতা বৃদ্ধিতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন,সরকার কৃষকদের পাশে থেকে উৎপাদন বৃদ্ধিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে,ভবিষ্যতেও এ ধরনের প্রণোদনা কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি আশ্বাস দেন।
ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন ভৈরব-কুলিয়ারচরের গণমানুষের নেতা, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য জনাব মোঃ শরীফুল আলম।
নতুন কমিটি গঠনের পর প্রথম মিটিং উপলক্ষে আজ হাসপাতালের হলরুমে এক আলোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়। সভায় স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, চিকিৎসা ব্যবস্থার আধুনিকায়ন এবং জনগণের জন্য আরও উন্নত সেবা নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করা হয়।
এসময় উপস্থিত নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা হাসপাতালের সার্বিক কার্যক্রম আরও গতিশীল ও জনবান্ধব করার জন্য গঠনমূলক মতামত প্রদান ওভৈরবে ২ হাজার ৪ জনের মধ্যে বিনামূল্যে উন্নত প্রযুক্তির পাটবীজ বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মো.শরীফুল আলম এছাড়ো ভৈরবে যাত্রা বিরতিতে স্থানীয় সরকার মন্ত্রী জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাক্ষাৎ করেন জনাব মোঃ শরীফুল আলম সাহেবের সাথে।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২২ পূর্বাহ্ণ
  • ১২:০২ অপরাহ্ণ
  • ১৬:৩০ অপরাহ্ণ
  • ১৮:২৪ অপরাহ্ণ
  • ১৯:৪০ অপরাহ্ণ
  • ৫:৩৭ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102