রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিক আলাল উদ্দিনের মায়ের ২য় মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল। ভৈরবে ঐতিহ্যবাহী কমলপুর হাজী জহির উদ্দিন স্কুল অ্যান্ড কলেজে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনায় সাফল্যের উচ্ছ্বাস,, ভৈরবে সাবেক কাউন্সিলর আল-আমিন সৈকতকে কুপিয়ে হত্যা,করেন। ভৈরবে টার্গেটবল গোল্ডকাপে নারী-পুরুষ উভয় বিভাগে চ্যাম্পিয়ন বাংলাদেশ পুলিশ কিশোরগঞ্জের বন্দরনগরী ভৈরবে মাদকবিরোধী ধারাবাহিক অভিযান চালিয়ে১৪,, জাহানারা কাঞ্চন স্মৃতি পদক পেল নিরাপদ সড়ক চাই নিসচা,ভৈরব শাখা, সিলেটের ওসমানীনগরে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৯জন নিহত হয়েছেন এ ছাড়া আহত হয়েছেন অন্তত ২৫ জন। কিশোরগঞ্জ কুলিয়ারচর উপজেলার দাড়িয়াকান্দি বাসস্ট্যান্ডে পুলিশের পিকআপের ওপর ট্রাক উল্টে দুর্ঘটনায় কনস্টেবল নিহত হয়েছেন। না ফেরার দেশে চলে গেলেন ভৈরবের রূপকার সাবেক মেয়র এডভোকেট ফখরুল আলম আক্কাছ,বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শোক। কুলিয়ারচরে প্রতিমন্ত্রীর স্বেচ্ছাধীন তহবিলের চেক ও রোপা আমন প্রণোদনা বিতরণ।

ভৈরবে লাঞ্ছনার আগুনে ক্ষতবিক্ষত নজরুল ইসলাম এর পরিবার,ন্যায়বিচারের দাবিতে সংবাদ সম্মেলন।

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ মার্চ, ২০২৬
  • ১৬৩ বার পড়া হয়েছে

ভৈরব প্রতিনিধিঃ
কিশোরগঞ্জ জেলার বন্দরনগরী ভৈরব উপজেলার শিবপুর ইউনিয়নের টান কৃষ্ণনগর এলাকা,
গত ১৩ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ,দুপুর ১২টা থেকে বিকেল ৪টার মধ্যে সাবেক ইউপি ভাইস চেয়ারম্যান আবু তাহেরের ছেলে,ক্ষুদ্র পাদুকা শিল্প প্রস্তাবিত বহুমুখী উন্নয়ন সমবায় সমিতির মেয়াদোত্তীর্ণ ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলামকে তার দুই ভাই মোঃ রতন মিয়া ও জুনায়েদ হোসেন জানু, তাদের সন্তানদের নিয়ে নির্মমভাবে প্রাণনাশের চেষ্টা চালায় বলে অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, প্রকাশ্যে রাস্তায় তাকে বেঁধে গলায় কুরুচিপূর্ণ ভাষায় লেখা প্ল্যাকার্ড ঝুলিয়ে মানহানিকর আচরণ করা হয়,যা সভ্য সমাজের জন্য গভীর লজ্জার।
এই ঘটনার প্রতিবাদে আজ রবিবার,২২ মার্চ ২০২৬ টান কৃষ্ণনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ভুক্তভোগী পরিবারের উদ্যোগে এক প্রতিবাদ সভা ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়,সেখানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ৩নং ওয়ার্ড মেম্বার জামাল মিয়া এবং ভুক্তভোগী নজরুল ইসলাম নিজে,ভুক্তভোগীর পরিবার জানায়,ঘটনার দিন রাতেই নজরুল ইসলাম বাদী হয়ে ভৈরব থানায় একটি মামলা দায়ের করেনওই মামলার ২নং আসামি জুনায়েদ হোসেন জানুকে গ্রেফতার করে পুলিশ,কিন্তু অল্প সময়ের মধ্যেই জামিনে মুক্ত হয়ে এসে পরদিনই আবারও নজরুল ইসলাম ও তার ছেলে নাজমুল ইসলামের ওপর প্রাণনাশের চেষ্টা চালানো হয় বলে অভিযোগ রয়েছেএ সময় ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ আলম সরকার ও স্থানীয় এলাকাবাসীর তাৎক্ষণিক হস্তক্ষেপে রতন মিয়ার দুই ছেলে সোখিন ও তখিনের হাত থেকে তারা রক্ষা পান,প্রতিবাদ সভায় বক্তারা বলেন,মানুষের সম্মান নিয়ে এমন নির্মম খেলায় যারা মেতে উঠেছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি না হলে সমাজে আইনের প্রতি মানুষের আস্থা নষ্ট হয়ে যাবে,
শেষে ভুক্তভোগী পরিবার দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের কঠোর শাস্তির দাবি জানায়।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩০ পূর্বাহ্ণ
  • ১১:৫৯ পূর্বাহ্ণ
  • ১৬:২৩ অপরাহ্ণ
  • ১৮:১১ অপরাহ্ণ
  • ১৯:২৫ অপরাহ্ণ
  • ৫:৪২ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102