রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিক আলাল উদ্দিনের মায়ের ২য় মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল। ভৈরবে ঐতিহ্যবাহী কমলপুর হাজী জহির উদ্দিন স্কুল অ্যান্ড কলেজে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনায় সাফল্যের উচ্ছ্বাস,, ভৈরবে সাবেক কাউন্সিলর আল-আমিন সৈকতকে কুপিয়ে হত্যা,করেন। ভৈরবে টার্গেটবল গোল্ডকাপে নারী-পুরুষ উভয় বিভাগে চ্যাম্পিয়ন বাংলাদেশ পুলিশ কিশোরগঞ্জের বন্দরনগরী ভৈরবে মাদকবিরোধী ধারাবাহিক অভিযান চালিয়ে১৪,, জাহানারা কাঞ্চন স্মৃতি পদক পেল নিরাপদ সড়ক চাই নিসচা,ভৈরব শাখা, সিলেটের ওসমানীনগরে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৯জন নিহত হয়েছেন এ ছাড়া আহত হয়েছেন অন্তত ২৫ জন। কিশোরগঞ্জ কুলিয়ারচর উপজেলার দাড়িয়াকান্দি বাসস্ট্যান্ডে পুলিশের পিকআপের ওপর ট্রাক উল্টে দুর্ঘটনায় কনস্টেবল নিহত হয়েছেন। না ফেরার দেশে চলে গেলেন ভৈরবের রূপকার সাবেক মেয়র এডভোকেট ফখরুল আলম আক্কাছ,বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শোক। কুলিয়ারচরে প্রতিমন্ত্রীর স্বেচ্ছাধীন তহবিলের চেক ও রোপা আমন প্রণোদনা বিতরণ।

কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলায় নিরাপদ খাদ্য আইনে অভিযান, ০৭ লক্ষ টাকা জরিমানা।

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ২৫৫ বার পড়া হয়েছে

ভৈরব কুলিয়ারচর প্রতিনিধিঃ
১১/১০/২০২৫ খ্রি. তারিখে জনাব আরিফুল ইসলাম, বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও ১ম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, বিশুদ্ধ খাদ্য আদালত, কিশোরগঞ্জ এর নেতৃত্বে নিরাপদ খাদ্য আইনে সংক্ষিপ্ত বিচারিক প্রক্রিয়ার (সামারি ট্রায়াল) মাধ্যমে বিশুদ্ধ খাদ্য আদালত পরিচালনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলার নিরাপদ খাদ্য অফিসার জনাব মো: আশরাফুল ইসলাম তালুকদার। বিজ্ঞ আদলত ভৈরব উপজেলার আকবরনগরে অবস্থিত রাজধানী বেকারিকে কেক তৈরিতে পচা ডিম, অস্বাস্থ্যকর পরিবেশে মোড়কীকরণ ব্যতীত খাদ্য উৎপাদনের দায়ে ২ লক্ষ টাকা অর্থদন্ড, কমলপুর এলাকার ইদ্রিস আলীকে ভেজাল শিশু খাদ্য উৎপাদনের দায়ে ০২ লক্ষ টাকা অর্থদন্ড, একই এলাকায় অবস্থিত বন্ধন বেকারিকে নিবন্ধন ও মোড়কীকরণ ব্যতীত খাদ্যপণ্য উৎপাদনের দায়ে ০১ লক্ষ টাকা অর্থদন্ড, কলতাকান্দা এলাকায় অবস্থিত মনিমুক্তা হোটেলকে অস্বাস্থ্যকর পরিবেশে ফ্রীজে বাসি মাংস সংরক্ষণ ও অন্যান্য অপরাধে ০১ লক্ষ টাকা অর্থদন্ড ও দুর্জয় মোড়ে অবস্থিত বিসমিল্লাহ হোটেলকে রান্নাঘরে অস্বাস্থ্যকর খোলা টয়লেট থাকা ও অন্যান্য অপরাধে ০১ লক্ষ টাকা অর্থদন্ড প্রদান করেন,উক্ত আদালতকে সার্বিক সহযোগিতা করেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর জনাব শংকর চন্দ্র পাল, পুলিশ, কিশোরগঞ্জ র‍্যাব ও আনসার ব্যাটালিয়নের একটি করে চৌকস দল।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩০ পূর্বাহ্ণ
  • ১১:৫৯ পূর্বাহ্ণ
  • ১৬:২৩ অপরাহ্ণ
  • ১৮:১১ অপরাহ্ণ
  • ১৯:২৫ অপরাহ্ণ
  • ৫:৪২ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102