রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিক আলাল উদ্দিনের মায়ের ২য় মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল। ভৈরবে ঐতিহ্যবাহী কমলপুর হাজী জহির উদ্দিন স্কুল অ্যান্ড কলেজে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনায় সাফল্যের উচ্ছ্বাস,, ভৈরবে সাবেক কাউন্সিলর আল-আমিন সৈকতকে কুপিয়ে হত্যা,করেন। ভৈরবে টার্গেটবল গোল্ডকাপে নারী-পুরুষ উভয় বিভাগে চ্যাম্পিয়ন বাংলাদেশ পুলিশ কিশোরগঞ্জের বন্দরনগরী ভৈরবে মাদকবিরোধী ধারাবাহিক অভিযান চালিয়ে১৪,, জাহানারা কাঞ্চন স্মৃতি পদক পেল নিরাপদ সড়ক চাই নিসচা,ভৈরব শাখা, সিলেটের ওসমানীনগরে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৯জন নিহত হয়েছেন এ ছাড়া আহত হয়েছেন অন্তত ২৫ জন। কিশোরগঞ্জ কুলিয়ারচর উপজেলার দাড়িয়াকান্দি বাসস্ট্যান্ডে পুলিশের পিকআপের ওপর ট্রাক উল্টে দুর্ঘটনায় কনস্টেবল নিহত হয়েছেন। না ফেরার দেশে চলে গেলেন ভৈরবের রূপকার সাবেক মেয়র এডভোকেট ফখরুল আলম আক্কাছ,বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শোক। কুলিয়ারচরে প্রতিমন্ত্রীর স্বেচ্ছাধীন তহবিলের চেক ও রোপা আমন প্রণোদনা বিতরণ।

পথ যেন হয় শান্তির,মৃত্যুর নয়, ভৈরবে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন ও মতবিনিময় সভা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ২৩৬ বার পড়া হয়েছে

ভৈরব প্রতিনিধিঃ

২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে নিরাপদ সড়ক চাই (নিসচা)ভৈরব শাখার মাসব্যাপী কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন ও পরিবহন সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিসচা ভৈরব শাখার সভাপতি মোঃ আরিফুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন ভৈরব হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ সাহাবুর রহমান।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও শোক প্রস্তাব উপস্থাপন করা হয়। এরপর স্বাগত বক্তব্য রাখেন নিসচার সহ-সাধারণ সম্পাদক ও উদযাপন কমিটির আহ্বায়ক দেলোয়ার হোসেন সুজন। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নিসচা ভৈরব শাখার সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য মোঃ আলাল উদ্দিন।
বক্তব্য দেন ভৈরব বাস মালিক সমিতির সভাপতি মোঃ আবু বায়েছ, নিসচার সহ-সাধারণ সম্পাদক প্রভাষক ইমরান হোসাইন, ভৈরব উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ দুলাল, কার্যকরী কমিটির সদস্য ও উদযাপন কমিটির সদস্য সচিব মোঃ জাকির হোসেন বিএসসি, দপ্তর সম্পাদক রাকিব হোসাইন, রক্তসৈনিক নজরুল ইসলাম, এম এ বাকি বিল্লাহ, মোঃ জামাল মিয়া, ইমরান হোসেন প্রমুখ।
বক্তারা বলেন,ভৈরবের সড়কগুলোতে নানান অনিয়ম, যানজট ও যাত্রী ভোগান্তি একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এসব সমস্যা নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। তারা নিরাপদ সড়ক গড়তে প্রশাসনসহ সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে নিসচা ভৈরব প্তশাখার সংগ্রাম, সাফল্য ও গৌরবের ২৫ বছর (রজতজয়ন্তী) উদযাপন উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩০ পূর্বাহ্ণ
  • ১১:৫৯ পূর্বাহ্ণ
  • ১৬:২৩ অপরাহ্ণ
  • ১৮:১১ অপরাহ্ণ
  • ১৯:২৫ অপরাহ্ণ
  • ৫:৪২ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102