ভৈরব প্রতিনিধিঃ
কিশোরগঞ্জ ভৈরবে জুলাই জতীয় সনদের ভিত্তিতে ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানসহ ৫ দফা দাবিতে জামায়াতে ইসলামীর পূর্বঘোষিত বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ২৬ সেপ্টেম্বর ২০২৫, বিকাল ৩টায় ভৈরব পৌর শহরের কমলপুর বাংলাদেশ জামায়াত ইসলামীর উপজেলা শাখার অফিস থেকে আলোচনা সভা শেষে এক বিশাল মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঢাকা-সিলেট মহাসড়ককের ভৈরব নিউ টাউন মোড় সংলগ্ন ওয়ালটন শো-রুম এর সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বিক্ষোভ মিছিলে বক্তব্য দেন,
ভৈরব উপজেলা জামায়াতের আমীর ও কিশোরগঞ্জ-৬ (ভৈরব- কুলিয়ারচর) আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী মাওলানা মোঃ কবির হোসাইন। আরো বক্তব্য দেন – উপজেলা নায়েবে আমীর মাহবুব উল্লাহ মোছা, উপজেলা সেক্রেটারি প্রভাষক মাওলানা মোঃ আব্দুল মতিন, উপজেলা সহকারী সেক্রেটারি ও শ্রীনগর ইউনিয়ন সভাপতি প্রভাষক মোঃ শাহ আলম, পৌরসভার আমীর শাহজাহান সরকার জামায়াতের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ওবক্তব্যের মাধ্যমে শেষ হয়।