বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোরগঞ্জের হাওরাঞ্চলে টানা অতিবৃষ্টি ও ক্ষতিগ্রস্ত কৃষক কৃষাণীদেরপ্রধানমন্ত্রীর মানবিক সহায়তা চাল ও নগদ অর্থ বিতরণ ঈদুল আযহা উপলক্ষে অসহায়দের মাঝে ভিজিএফের চাল বিতরণ মানবতার আলোকবর্তিকা রাজু সরকার: ভৈরব পৌরসভার ৪নং ওয়ার্ডে জনসেবার প্রতীক হয়ে উঠছেন সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী বাতিল হচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বাচ্চাদের টিফিনের খাবার ফিডিং। আধিপত্য বিস্তার নিয়ে ফেসবুক লাইভে গালাগালি গালমন্দের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে এক যুবক গুরুতর আহত। পবিত্র ঈদ-উল আজহা উপলক্ষে নিসচা ভৈরব শাখার রোড ক্যাম্পেইন ও লিফলেট বিতরণ মাদকের প্রতিবাদ করায় কুলিয়ারচরে কাঠ ব্যবসায়ীকে ডেকে নিয়ে হত্যার অভিযোগ মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন কুলিয়ারচরের বিএনপি নেতা খাইরুল ইসলাম বকুল। কিশোরগঞ্জের ভৈরবে ল্যাব এইড হসপিটালের কর্তৃপক্ষের সঙ্গে পল্লী চিকিৎসকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ঔষধ কোম্পানির প্রতিনিধিদের হয়রানির প্রতিবাদে ভৈরবে ফারিয়ার মানববন্ধনওস্মারকলিপি প্রদান।

কুলিয়ারচরে স্থানীয় সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও মো.ইয়াসিন খন্দকারের মতবিনিময়ও আলোচনা সভা।

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫৮ বার পড়া হয়েছে

জুয়েল কুলিয়ারচর,প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের কুলিয়ারচরে স্থানীয় সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও মো. ইয়াসিন খন্দকারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকালে উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে নব-যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও পদাধিকার বলে কুলিয়ারচর প্রেসক্লাবের আহবায়ক মো. ইয়াসিন খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- দৈনিক মানবজমিন প্রতিনিধি এডভোকেট মুহাম্মদ শাহ্ আলম, দৈনিক সমকাল প্রতিনিধি মোহাম্মদ হারুন চৌধুরী, দৈনিক নয়া দিগন্ত প্রতিনিধি মুহাম্মদ কাইসার হামিদ, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি মো. রফিক উদ্দিন, দৈনিক বাংলাদেশ বুলেটিন প্রতিনিধি মুছাম্মৎ রোকেয়া আক্তার, দৈনিক আমাদের সময় প্রতিনিধি মো. নাঈমুজ্জামান নাঈম, দৈনিক ভোরের আওয়াজ প্রতিনিধি মুহাম্মদ কাইয়ুম হাসান, আমার সংবাদ প্রতিনিধি মোহাম্মদ আরীফুল ইসলাম, দৈনিক খোলা কাগজ প্রতিনিধি মোছা. শরীফুন নেছা শুভ্রা, দৈনিক মানবকণ্ঠ প্রতিনিধি ফারজানা আক্তার, দৈনিক সকালের বাংলাদেশ প্রতিনিধি শাহীন সুলতানা, সাপ্তাহিক প্রমাণ চিত্র প্রতিনিধি প্রবীর চন্দ্র সূত্রধর (সম্ভু) ,দৈনিক ভোরের ডাক প্রতিনিধি মো. নুরুন্নবী ভূইয়া, দৈনিক আমার দেশ প্রতিনিধি মো. আলী সোহেল, দৈনিক কটিয়াদী সমাচার প্রতিনিধি লোকমান হোসাইন, দৈনিক স্বাধীন বাংলা প্রতিনিধি মো. জুয়েল মিয়া, সাপ্তাহিক দুর্জয় দরশন প্রতিনিধি মোছা. নিলুফা আক্তার নীলা, দৈনিক গৃহকোণ প্রতিনিধি মো. সালাহ উদ্দিন, দৈনিক কিশোরগঞ্জ প্রতিনিধি মো. আজিজুল ইসলাম, দৈনিক প্রলয় প্রতিনিধি রাম প্রসাদ দাস ও সাংবাদিক কামরুল হাসান সোহেল প্রমূখ।
এছাড়া আরো উপস্থিত ছিলেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য মোহাম্মদ মুছা ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ মুশফিকুর রহমান।
মতবিনিময়কালে নব-যোগদানকৃত ইউএনও মো. ইয়াসিন খন্দকার স্থানীয় সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন এবং কুলিয়ারচর প্রেসক্লাবের দীর্ঘ দিনের সমস্যাগুলো সমাধানের জন্য দ্রুত সময়ের মধ্যে প্রেসক্লাবে একটি সভা ডাকার সিদ্ধান্ত নেন।
উল্লেখ্য, গত ২২ সেপ্টেম্বর সোমবার সকালে উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে দ্বায়িত্বপ্রাপ্ত ইউএনও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেফতাহুল হাসানের নিকট থেকে আনুষ্ঠানিক ভাবে দ্বায়িত্ব গ্রহণ করেন তিনি। এর আগেরদিন ২১ সেপ্টেম্বর রোববার তিনি কিশোরগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে যোগদান করেন।
কুলিয়ারচরে যোগদানের আগে ইয়াসিন খন্দকার রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি শেরপুর শ্রীবরদী ও ময়মনসিংহের গফরগাঁও উপজেলা সহ ৪টি উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দক্ষতার সহিত দায়িত্ব পালন করেন।
তিনি ৩৬ তম ব্যাচ এর বিসিএস ক্যাডার (প্রশাসন) হিসেবে কর্মজীবন শুরু করেন। তিনি গাজীপুর সদর উপজেলায় জন্মগ্রহন করেন। তিনি বিবাহিত ও এক কন্যা সন্তানের জনক।
নব-যোগদানকৃত ইউএনও মো. ইয়াসিন খন্দকার রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) হতে হিসাব বিজ্ঞান বিভাগ থেকে বিবিএমবি ডিগ্রী অর্জন শেষে ২০১৮ সালের ৩ সেপ্টেম্বর তিনি তাঁর বর্ণাঢ্য কর্মময় জীবন শুরু করেন। কুলিয়ারচরের ইউএনও হিসেবে যোগদানের পর তিনি উপজেলার সরকারি বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক ও উপজেলার সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন।
জানা যায়, মো. ইয়াছিন খন্দকার কুলিয়ারচর উপজেলায় যোগদানের আগে দীর্ঘ ৯ বছর একটানা ২০১৬ সালের ১৪ ফেব্রুয়ারি থেকে ২০২৫ সালের ১৩ আগস্ট পর্যন্ত ৬ জন নারী ইউএনও কুলিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে দ্বায়িত্ব পালন করেন। এর আগে ২০১৫ সালের ১৮ জানুয়ারি হইতে ২০১৬ সালের ১৩ জানুয়ারি পর্যন্ত মোহা. রফিকুল ইসলাম ও ২০১৬ সালের ১৩ জানুয়ারি হইতে ১৪ফেব্রুয়ারি পর্যন্ত ভারপ্রাপ্ত দায়িত্ব পালন করেন মো. হুমায়ুন কবীর।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৪৭ পূর্বাহ্ণ
  • ১২:০০ অপরাহ্ণ
  • ১৬:৩৫ অপরাহ্ণ
  • ১৮:৪৬ অপরাহ্ণ
  • ২০:১১ অপরাহ্ণ
  • ৫:১০ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102