বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিক আলাল উদ্দিনের মায়ের ২য় মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল। ভৈরবে ঐতিহ্যবাহী কমলপুর হাজী জহির উদ্দিন স্কুল অ্যান্ড কলেজে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনায় সাফল্যের উচ্ছ্বাস,, ভৈরবে সাবেক কাউন্সিলর আল-আমিন সৈকতকে কুপিয়ে হত্যা,করেন। ভৈরবে টার্গেটবল গোল্ডকাপে নারী-পুরুষ উভয় বিভাগে চ্যাম্পিয়ন বাংলাদেশ পুলিশ কিশোরগঞ্জের বন্দরনগরী ভৈরবে মাদকবিরোধী ধারাবাহিক অভিযান চালিয়ে১৪,, জাহানারা কাঞ্চন স্মৃতি পদক পেল নিরাপদ সড়ক চাই নিসচা,ভৈরব শাখা, সিলেটের ওসমানীনগরে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৯জন নিহত হয়েছেন এ ছাড়া আহত হয়েছেন অন্তত ২৫ জন। কিশোরগঞ্জ কুলিয়ারচর উপজেলার দাড়িয়াকান্দি বাসস্ট্যান্ডে পুলিশের পিকআপের ওপর ট্রাক উল্টে দুর্ঘটনায় কনস্টেবল নিহত হয়েছেন। না ফেরার দেশে চলে গেলেন ভৈরবের রূপকার সাবেক মেয়র এডভোকেট ফখরুল আলম আক্কাছ,বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শোক। কুলিয়ারচরে প্রতিমন্ত্রীর স্বেচ্ছাধীন তহবিলের চেক ও রোপা আমন প্রণোদনা বিতরণ।

ভৈরবের থানার লুণ্ঠিত অস্ত্র-গুলি পুলিশের কাছে হস্তান্তর করেন সেনাবাহিনী

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ আগস্ট, ২০২৪
  • ২০৪ বার পড়া হয়েছে

ভৈরব প্রতিনিধ

গত ৫ আগস্ট কিশোরগঞ্জ জেলার ভৈরব থানা ও ভৈরব রেলওয়ে থানায় হামলার সময় লুণ্ঠিত অস্ত্রগুলোর মধ্যে অস্ত্র, গুলি ও ম্যাগাজিনসহ পুলিশের ব্যবহৃত অন্যান্য মালামাল উদ্ধার করে পুলিশকে বুঝিয়ে দিয়েছে সেনাবাহিনী।
আজ ১৭ আগস্ট শনিবার দুপুরে সেনাবাহিনীর ভৈরব ক্যাম্পে আনুষ্ঠানিকভাবে অস্ত্র ও গুলিসহ অন্যান্য মালামাল ভৈরব থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম ও ভৈরব রেলওয়ে থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম সিকদার এর কাছে হস্তান্তর করেন ভৈরব ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট কর্ণেল ফারহানা আফরীন, অপারেশন কমান্ডার মেজর মোহাম্মদ সানজেদুল ইসলাম,অপারেশন সহকারী কমান্ডারক্যাপ্টেন মোহাম্মদ রায়হান রেজা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ভৈরব থানা ও ভৈরব রেলওয়ে থানায় হামলার সময় হামলাকারীরা দুটি থানা থেকে অস্ত্র ও গুলিসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায় এবং ঘটনার পর থেকে সেনাবাহিনী, ছাত্র সমাজসহ স্থানীয় লোকজন বিভিন্ন মাধ্যমে লুণ্ঠিত অস্ত্রগুলো উদ্ধার করে। পরবর্তীতে অস্ত্রগুলো সেনাবাহিনীর হেফাজতে রাখা হয়।
ভৈরব থানার, দুটি থানা থেকে লুণ্ঠিত অস্ত্রগুলোর মধ্যে প্রায় বেশীরভাগ অস্ত্র ও গুলি ইতোমধ্যে উদ্ধার করেছে সেনাবাহিনী ও ছাত্রসমাজ ও স্থানীয়রা। উদ্ধারকৃত অস্ত্রগুলো আমাদের কাছে হস্তান্তর করেছে সেনাবাহিনী। বাকি অস্ত্রগুলো স্ব-স্ব থানায় ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কাছে জমা দিতে সর্বসাধারণকে অনুরোধ করেছেন পুলিশের এ কর্মকর্তা।
উল্লেখ্য, গত সোমবার (৫ আগস্ট) বিকালে শেখ হাসিনা পদত্যাগ করার পর ভৈরবে ঢাকা-সিলেট মহাসড়ককে আনন্দ মিছিল করে শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। বিকাল ৫টার দিকে আনন্দ মিছিল থেকে ভৈরব থানাকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে থানায় হামলার চেষ্টা চালায় একদল দুর্বৃত্ত। একপর্যায়ে বিক্ষুব্ধ ছাত্র-জনতা থানার ভেতরে ঢুকে ভাঙচুর শুরু করে এবং পুলিশের কাছ থেকে অস্ত্র কেড়ে নেয় এবং ব্যাপক লুটপাট করে।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩২ পূর্বাহ্ণ
  • ১১:৫৭ পূর্বাহ্ণ
  • ১৬:১৯ অপরাহ্ণ
  • ১৮:০৬ অপরাহ্ণ
  • ১৯:২০ অপরাহ্ণ
  • ৫:৪৪ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102