বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
না ফেরার দেশে চলে গেলেন ভৈরবের রূপকার সাবেক মেয়র এডভোকেট ফখরুল আলম আক্কাছ,বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শোক। কুলিয়ারচরে প্রতিমন্ত্রীর স্বেচ্ছাধীন তহবিলের চেক ও রোপা আমন প্রণোদনা বিতরণ। আমি এমডি নই,অর্থ পাচারের অভিযোগ কাল্পনিক পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম,এমপি,, ভৈরব রেলওয়ে স্টেশনে ফুটবল খেলার বিরোধে দুই গ্রামের সংঘর্ষ দুই থানার ওসিসহ আহত ৭পুলিশ সদস্য ভৈরব রেলস্টেশনে সংঘর্ষ, ৫ ঘণ্টা বন্ধ ট্রেন চলাচল, আহত ৩০জন ভাঙচুর কিশোরগঞ্জের ভৈরবে আধুনিক চিকিৎসা সেবা নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো আল-ইনসাফ স্পেশালাইজড হসপিটাল উদ্বোধন করলেন বস্ত্র ওপাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃশরীফুল আলম। কিশোরগঞ্জের হাওরাঞ্চলে টানা অতিবৃষ্টি ও ক্ষতিগ্রস্ত কৃষক কৃষাণীদেরপ্রধানমন্ত্রীর মানবিক সহায়তা চাল ও নগদ অর্থ বিতরণ ঈদুল আযহা উপলক্ষে অসহায়দের মাঝে ভিজিএফের চাল বিতরণ মানবতার আলোকবর্তিকা রাজু সরকার: ভৈরব পৌরসভার ৪নং ওয়ার্ডে জনসেবার প্রতীক হয়ে উঠছেন সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী বাতিল হচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বাচ্চাদের টিফিনের খাবার ফিডিং। আধিপত্য বিস্তার নিয়ে ফেসবুক লাইভে গালাগালি গালমন্দের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে এক যুবক গুরুতর আহত।

জম্মু-কাশ্মীরে গাড়িবোমা হামলার পরিকল্পনা বানচাল

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২০
  • ১০০৪ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : সম্প্রতি জম্মু-কাশ্মীরের নিরাপত্তা বাহিনী দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলায় বিস্ফোরক দ্রব্য বোঝাই একটি গাড়ি উদ্ধার করে, যা একটি সন্ত্রাসী হামলার পরিকল্পনার অংশ ছিল। এবার গোয়েন্দা সূত্র জানায়, কাশ্মীর উপত্যকায় নিরাপত্তা বাহিনীর ওপর জাইশ-ই-মোহাম্মদ জঙ্গিগোষ্ঠী আরেকটি গাড়িবোমা হামলার প্রস্তুতি নিচ্ছে।

বৃহস্পতিবার (৪ জুন) ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজ এ তথ্য জানায়।

 পাকিস্তান ভিত্তিক জঙ্গিগোষ্ঠীর এ ধরনের হামলার পরিকল্পনা বানচাল করতে নিরাপত্তা বাহিনীকে উচ্চ সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে।

গত ২৮ মে নিরাপত্তা বাহিনীর একটি যৌথ দল দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলার রাজপোরার আয়েনগুন্ড এলাকায় একটি স্যান্ট্রো গাড়ি থেকে উন্নত বিস্ফোরক যন্ত্র (আইইডি) উদ্ধার করে। বোমা নিষ্ক্রিয়কারী স্কোয়াড ওই আইইডি সফলভাবে অচল করতে সক্ষম হয় এবং বড় ধরনের একটি আক্রমণ এড়ানো সম্ভব হয়।

জম্মু-কাশ্মীরের একজন পুলিশ কর্মকর্তা জানান, আইইডি বহনকারী যানবাহনটি সম্পর্কে ৪-৫ দিন আগে জানতে পারে নিরাপত্তা বাহিনী। আইইডি বোঝাই গাড়িটি স্পট করার সঙ্গে সঙ্গেই একটি বোমা নিষ্ক্রিয়কারী স্কোয়াড ঘটনাস্থলে ডাকা হয়।

অনুসন্ধান অভিযানটি পরিচালনাকারী যৌথ দলে ৪৪ রাষ্ট্রীয় রাইফেলস, সিআরপিএফ এবং পুলওয়ামা পুলিশ ছিল।

জঙ্গি গোষ্ঠী হিজাব-উল-মুজাহিদিনের সঙ্গে জড়িত গাড়ির মালিককে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়।

এদিকে বুধবার (৩ জুন) পুলওয়ামা জেলার কঙ্গন এলাকায় একটি অভিযানে নিরাপত্তা বাহিনীর গুলিতে জাইশ-ই-মোহাম্মদ জঙ্গিগোষ্ঠীর তিন সন্ত্রাসী নিহত হয়। জম্মু-কাশ্মীর পুলিশ জানায়, এসময় নিহত সন্ত্রাসীদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

নিহতদের মধ্যে সংগঠনটির শীর্ষ কমান্ডার আবদুল রেহমান ওরফে ফৌজি ভিয়া ছিলেন। আফগানিস্তান যুদ্ধে অংশ নেওয়া রেহমান একজন আইইডি বিশেষজ্ঞ ছিলেন এবং সম্প্রতি ব্যর্থ গাড়িবোমা হামলার মূল পরিকল্পনাকারীও ছিলেন তিনি।

নিরাপত্তা বাহিনী বড় আকারের অভিযান পরিচালনা করায় জাইশ জঙ্গিরা বিপাকে পড়েছে বলেও জানা গেছে।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০৪ পূর্বাহ্ণ
  • ১২:০৮ অপরাহ্ণ
  • ১৬:৪৩ অপরাহ্ণ
  • ১৮:৪৯ অপরাহ্ণ
  • ২০:১১ অপরাহ্ণ
  • ৫:২৪ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102