বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোরগঞ্জের হাওরাঞ্চলে টানা অতিবৃষ্টি ও ক্ষতিগ্রস্ত কৃষক কৃষাণীদেরপ্রধানমন্ত্রীর মানবিক সহায়তা চাল ও নগদ অর্থ বিতরণ ঈদুল আযহা উপলক্ষে অসহায়দের মাঝে ভিজিএফের চাল বিতরণ মানবতার আলোকবর্তিকা রাজু সরকার: ভৈরব পৌরসভার ৪নং ওয়ার্ডে জনসেবার প্রতীক হয়ে উঠছেন সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী বাতিল হচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বাচ্চাদের টিফিনের খাবার ফিডিং। আধিপত্য বিস্তার নিয়ে ফেসবুক লাইভে গালাগালি গালমন্দের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে এক যুবক গুরুতর আহত। পবিত্র ঈদ-উল আজহা উপলক্ষে নিসচা ভৈরব শাখার রোড ক্যাম্পেইন ও লিফলেট বিতরণ মাদকের প্রতিবাদ করায় কুলিয়ারচরে কাঠ ব্যবসায়ীকে ডেকে নিয়ে হত্যার অভিযোগ মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন কুলিয়ারচরের বিএনপি নেতা খাইরুল ইসলাম বকুল। কিশোরগঞ্জের ভৈরবে ল্যাব এইড হসপিটালের কর্তৃপক্ষের সঙ্গে পল্লী চিকিৎসকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ঔষধ কোম্পানির প্রতিনিধিদের হয়রানির প্রতিবাদে ভৈরবে ফারিয়ার মানববন্ধনওস্মারকলিপি প্রদান।

ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন: ভৈরব উপজেলার বড় তুলাকান্দিতে সুবিধাভোগী নারীদের হাতে নমুনা কার্ড বিতরণ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ১০৯ বার পড়া হয়েছে

ভৈরব প্রতিনিধি:
মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত “ফ্যামিলি কার্ড” কর্মসূচির শুভ উদ্বোধনের অংশ হিসেবে কিশোরগঞ্জের ভৈরব উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের বড় তুলাকান্দি ৮নং ওয়ার্ডে সুবিধাভোগী নারীদের হাতে ফ্যামিলি কার্ডের নমুনা তুলে দেওয়া হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্থানীয় সংসদ সদস্য ও পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরীফুল আলম।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা, কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন, ভৈরব উপজেলা নির্বাহী অফিসার কে এম মামুনুর রশীদ, ভৈরব থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আতাউর রহমান আকন্দ, ভৈরব উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র হাজী শাহিন, সাধারণ সম্পাদক ভিপি মজিবুর রহমান সহ জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে কর্মসূচির তাৎপর্য তুলে ধরেন। বক্তারা বলেন, “ফ্যামিলি কার্ড” কর্মসূচি সমাজের নিম্ন আয়ের মানুষের জন্য এক নতুন আশার আলো। অনেকটা অন্ধকার ঘরে প্রদীপ জ্বালানোর মতো—যেখানে এই কার্ড হবে অসহায় ও নিম্নবিত্ত পরিবারের জন্য সহায়তার একটি নির্ভরযোগ্য সেতুবন্ধন।
অনুষ্ঠানে উপস্থিত সুবিধাভোগী নারীরা তাদের হাতে কার্ডের নমুনা পেয়ে আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, এই কর্মসূচির মাধ্যমে তাদের পরিবারের নিত্যপ্রয়োজনীয় সহায়তা পাওয়া সহজ হবে এবং জীবনযাত্রার কষ্ট কিছুটা হলেও লাঘব হবে।
স্থানীয়রা জানান, “ফ্যামিলি কার্ড” শুধু একটি কার্ড নয়; এটি দরিদ্র ও প্রান্তিক মানুষের অধিকার নিশ্চিত করার একটি মানবিক উদ্যোগ। এ কর্মসূচির মাধ্যমে খাদ্য সহায়তা ও সামাজিক নিরাপত্তা কার্যক্রম আরও সুশৃঙ্খলভাবে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া সম্ভব হবে।
অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথিরা কর্মসূচির সফল বাস্তবায়নের জন্য সবার সহযোগিতা কামনা করেন এবং সুবিধাভোগী পরিবারের জন্য দোয়া ও শুভকামনা জানান।
প্রধানমন্ত্রীর এ উদ্যোগকে মানবিক রাষ্ট্র গঠনের পথে একটি সময়োপযোগী পদক্ষেপ হিসেবে উল্লেখ করে বক্তারা বলেন, সমাজের অবহেলিত মানুষের মুখে হাসি ফোটানোই এ কর্মসূচির মূল লক্ষ্য।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৪৭ পূর্বাহ্ণ
  • ১২:০০ অপরাহ্ণ
  • ১৬:৩৫ অপরাহ্ণ
  • ১৮:৪৬ অপরাহ্ণ
  • ২০:১১ অপরাহ্ণ
  • ৫:১০ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102