ভৈরব প্রতিনিধিঃ
ঢাকা,সিলেট মহাসড়ককের নরসিংদীর মাহমুদাবাদ ব্রীজ সংলগ্ন সড়ক দুর্ঘটনায় সিএনজিতে ৫ জন যাত্রী ঘটনাস্থলেই মারাগেছে ৩ জন নারীও পুরুষ।
আজ সোমবার (১৬ ডিসেম্বর ২০২৪) সকালে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত পাঁচজনের মধ্যে দুজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে—সিএনজি চালক শাহিন ও যাত্রী রাজন। তাদের বাড়ি রায়পুরা উপজেলার পিরিজকান্দিতে। আর বাকি ৩ জন নারীর পরিচয় এখনও পাওয়া যায়নি
নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
বিষয়টি নিশ্চিত করে ভৈরব হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজু মিয়া জানান, নিহতদের মধ্যে চালকসহ দুইজনের পরিচয় পাওয়া গেছে। এছাড়াও বাকি ৩ জনের পরিচয় এখনও পাওয়া যায়নি।