মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর প্রতিনিধিঃ
“স্বাস্থ্য সুরক্ষায় পরিস্কার হাত সর্বদা গুরুত্বপূর্ণ” এ প্রতিপাদ্যেকে সামনে রেখে কিশোরগঞ্জের কুলিয়ারচরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার , ১৫ অক্টোবর সকালে এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর অফিসের আয়োজনে উপজেলা ও পৌর প্রশাসক উপজেলা নির্বাহী অফিসার সাবিহা ফাতেমাতুজ জোহরা’র নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে হাত ধোয়া প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ মুশফিকুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার সাবিহা ফাতেমাতুজ-জোহরা।
এসময় স্বাগতিক বক্তব্য রাখেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী মো. সোলায়মান।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আদনান আক্তার, উপজেলা সমাজসেবা অফিসার মাহবুবা সিদ্দিকী ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ওমর ফারুক সহ সরকারি কর্মকর্তা-কর্মচারী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, হাত ধোয়া একটি জনসচেতনতা তৈরি উদ্বুদ্ধ করণের জন্য চালানো একটি প্রচার মূলক দিবস। প্রতি বছর ১৫ অক্টোবর বিশ্বব্যাপী এটি পালিত হয়ে থাকে। জনসাধারণের মধ্যে সাবান দিয়ে হাত ধোয়ার মাধ্যমে রোগের বিস্তার রোধ করার বিষয়ে সচেতনতা তৈরি করার উদ্দেশ্যে এই দিবসটি পালিত হয়ে থাকে।