রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলিয়ারচরে ২ কেজি গাঁজাসহ এক নারী মাদক ব্যবসায়ী আটক। ২৮ কেজি গাঁজাসহ কুলিয়ারচরের এক বিএনপি নেতা ডিএনসি কর্তৃক আটকের পর দল থেকে বহিষ্কার, ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক নদীতে, নিহত ১ হাইওয়ে পুলিশের সক্ষমতা বাড়াতে ৬ হাজার জনবল ও নতুন যানবাহনের প্রস্তাব। (শোক সংবাদ)কিশোরগঞ্জ ভৈরবে শ্রীনগর ইউনিয়নের বধু নগর গ্রামের জাহের মেম্বারের বাবা ভৈরব কুলিয়ারচরে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করলেন প্রতিমন্ত্রী মোঃ শরীফুল আলম। ভৈরবে ট্রাক-পিকআপ সংঘর্ষ: নিভে গেলো আরেকটি জীবনের প্রদীপ। কুলিয়ারচরে কান্দোলিয়ায় ফরিদপুর আক্তার শাহ কলন্দরের মাজারে জিয়ারত,দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত ভৈরবের আকাশে শোকের ছায়া,নিভে গেল এক আলোকবর্তিকা বীর মুক্তিযোদ্ধা ও শিক্ষানুরাগী আলহাজ্ব মোঃ রফিকুল ইসলামের ইন্তেকাল। ভৈরবে লাঞ্ছনার আগুনে ক্ষতবিক্ষত নজরুল ইসলাম এর পরিবার,ন্যায়বিচারের দাবিতে সংবাদ সম্মেলন।

ভৈরবে যৌথ বাহিনীর অভিযানে আওয়ামী লীগের সহযোগী সংগঠনের ৪ নেতা গ্রেফতার

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
  • ১৩৩ বার পড়া হয়েছে

শামীম আহমেদ, ভৈরব প্রতিনিধিঃ

কিশোরগঞ্জ জেলার ভৈরবে যৌথ বাহিনীর অভিযানে আওয়ামী লীগের সহযোগী সংগঠনের ৪ জনকে গ্রেফতার করা হয়। গতকাল শনিবার রাতে শহরের বিভিন্ন স্থানে ও বাসায় অভিযান চালিয়ে তাদেরকে প্রথমে আটক করা হয়। পরে বিভিন্ন মামলার আসামী হিসেবে তাদেরকে গ্রেফতার দেখিয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করে র‍্যাব। গ্রেফতারকৃতরা হলো শহরের ভৈরব পুর এলাকার রাফি মিয়া (২৪), কালিপুর এলাকার আ,লীগ নেতা মজিবুর রহমান (৫৮), তাতাঁরকান্দি এলাকার যুবলীগ নেতা মাছুম মিয়া (৩৪) ও ভৈরবপুর দক্ষিণ পাড়া এলাকার যুবলীগ নেতা রিগ্যান মিয়া(৪২)। আজ রোববার সকালে গ্রেফতারকৃতদেরকে কিশোরগঞ্জ আদালতে চালান দেয়া হয়।

ভৈরব র‍্যাব-১৪ ক্যাম্পের কমান্ডার মোঃ শহীদুল্লাহ জানান, গ্রেফতারকৃত ৪ জন গত ১৯ জুলাই, ২৭ আগস্ট ও ৭ সেপ্টেম্বর তারিখে বিভিন্ন ঘটনায় সন্ত্রাসী কর্মকান্ডের মামলার এজাহারভুক্ত আসামী। এতদিন তারা পলাতক ছিল। শনিবার রাতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে তাদেরকে শহরের বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করে।
ভৈরব থানার অফিসার ইনচার্জ(ওসি)মোঃ হাসমত উল্লাহ জানান যৌথ বাহিনীর অভিযানে গ্রেফতারকৃত ৪ জনকে আজ শনিবার সকালে কিশোরগন্জ আদালতে চালান দেয়া হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২২ পূর্বাহ্ণ
  • ১২:০২ অপরাহ্ণ
  • ১৬:৩০ অপরাহ্ণ
  • ১৮:২৪ অপরাহ্ণ
  • ১৯:৪০ অপরাহ্ণ
  • ৫:৩৭ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102