বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোরগঞ্জের হাওরাঞ্চলে টানা অতিবৃষ্টি ও ক্ষতিগ্রস্ত কৃষক কৃষাণীদেরপ্রধানমন্ত্রীর মানবিক সহায়তা চাল ও নগদ অর্থ বিতরণ ঈদুল আযহা উপলক্ষে অসহায়দের মাঝে ভিজিএফের চাল বিতরণ মানবতার আলোকবর্তিকা রাজু সরকার: ভৈরব পৌরসভার ৪নং ওয়ার্ডে জনসেবার প্রতীক হয়ে উঠছেন সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী বাতিল হচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বাচ্চাদের টিফিনের খাবার ফিডিং। আধিপত্য বিস্তার নিয়ে ফেসবুক লাইভে গালাগালি গালমন্দের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে এক যুবক গুরুতর আহত। পবিত্র ঈদ-উল আজহা উপলক্ষে নিসচা ভৈরব শাখার রোড ক্যাম্পেইন ও লিফলেট বিতরণ মাদকের প্রতিবাদ করায় কুলিয়ারচরে কাঠ ব্যবসায়ীকে ডেকে নিয়ে হত্যার অভিযোগ মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন কুলিয়ারচরের বিএনপি নেতা খাইরুল ইসলাম বকুল। কিশোরগঞ্জের ভৈরবে ল্যাব এইড হসপিটালের কর্তৃপক্ষের সঙ্গে পল্লী চিকিৎসকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ঔষধ কোম্পানির প্রতিনিধিদের হয়রানির প্রতিবাদে ভৈরবে ফারিয়ার মানববন্ধনওস্মারকলিপি প্রদান।

ভৈরব প্রেসক্লাবের সাবেক সভাপতি পদত্যাগের পর আহ্বায়ক কমিটি গঠন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১২ আগস্ট, ২০২৪
  • ২০৩ বার পড়া হয়েছে

ভৈরব প্রতিনিধি

কিশোরগঞ্জের ভৈরব প্রেসক্লাবের বর্তমান কমিটি ভেঙ্গে দিয়ে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটিতে এনটিভির স্টাফ রিপোর্টার ও দৈনিক দেশ রূপান্তর প্রতিনিধি মোস্তাফিজ আমিনকে আহ্বায়ক করে ৯ সদস্যের অন্তর্বতীকালীন কমিটি গঠন করা হয়।
গতকাল শনিবার (১০ আগস্ট) রাতে ভৈরব প্রেসক্লাবের সভাকক্ষ্যে সভাপতি অধ্যাপক শামসুজ্জামান বাচ্চুর সভাপতিত্বে এই কমিটি গঠন করা হয়।
ভৈরব প্রেসক্লাবকে দলীয়করণমুক্ত ও মাঠপর্যায়ের গণমাধ্যমকর্মীদের দ্বারা পরিচালনা করার লক্ষ্যে রাজনৈতিক নেতৃবৃন্দসহ সুধীসমাজের লোকজনের উপস্থিতিতে সদ্য সাবেক সভাপতি অধ্যাপক শামসুজ্জামান বাচ্চু কমিটি ভেঙ্গে দিয়ে নিজেও পদত্যাগ করেন।
আহ্বায়ক কমিটির অন্যান্য সদস্যরা হলেন, দৈনিক প্রথম আলো’র ভৈরবের নিজস্ব প্রতিবেদক মো. সুমন মোল্লা, ইত্তেফাকের মো. তুহিন মোল্লা, বাংলাভিশনের সত্যজিৎ দাস ধ্রুব, এসএ টিভির খাইরুল ইসলাম সবুজ এবং সুধী সমাজের প্রতিনিধি সদস্যরা হলেন, এস.এ ফারুকী, যাকারিয়া টুটন, ডা. আব্দুল্লাহ আল মারুফ ও কামাল পাশা।
এ বিষয়ে জানতে চাইলে সাংবাদিক মোস্তাফিজ আমিন বলেন, প্রেসক্লাব পরিচালনায় দীর্ঘদিনের একমুখো নীতি পরিহার করে রাজনৈতিক প্রভাবমুক্ত ও মাঠের সাংবাদিকদের অবাধ বিচরণ সহজতর করে একটি গ্রহণযোগ্য সংগঠনে রূপান্তর করতে আমরা কাজ করে যাবো। এ ক্ষেত্রে তিনি সাংবাদিকসহ সকল ভৈরববাসীর সহযোগিতা কামনা করেছেন।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৪৭ পূর্বাহ্ণ
  • ১২:০০ অপরাহ্ণ
  • ১৬:৩৫ অপরাহ্ণ
  • ১৮:৪৬ অপরাহ্ণ
  • ২০:১১ অপরাহ্ণ
  • ৫:১০ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102