রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলিয়ারচরে ২ কেজি গাঁজাসহ এক নারী মাদক ব্যবসায়ী আটক। ২৮ কেজি গাঁজাসহ কুলিয়ারচরের এক বিএনপি নেতা ডিএনসি কর্তৃক আটকের পর দল থেকে বহিষ্কার, ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক নদীতে, নিহত ১ হাইওয়ে পুলিশের সক্ষমতা বাড়াতে ৬ হাজার জনবল ও নতুন যানবাহনের প্রস্তাব। (শোক সংবাদ)কিশোরগঞ্জ ভৈরবে শ্রীনগর ইউনিয়নের বধু নগর গ্রামের জাহের মেম্বারের বাবা ভৈরব কুলিয়ারচরে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করলেন প্রতিমন্ত্রী মোঃ শরীফুল আলম। ভৈরবে ট্রাক-পিকআপ সংঘর্ষ: নিভে গেলো আরেকটি জীবনের প্রদীপ। কুলিয়ারচরে কান্দোলিয়ায় ফরিদপুর আক্তার শাহ কলন্দরের মাজারে জিয়ারত,দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত ভৈরবের আকাশে শোকের ছায়া,নিভে গেল এক আলোকবর্তিকা বীর মুক্তিযোদ্ধা ও শিক্ষানুরাগী আলহাজ্ব মোঃ রফিকুল ইসলামের ইন্তেকাল। ভৈরবে লাঞ্ছনার আগুনে ক্ষতবিক্ষত নজরুল ইসলাম এর পরিবার,ন্যায়বিচারের দাবিতে সংবাদ সম্মেলন।

লালপুরে টেলিভিশন মেকানিক সোহেল এর মরদেহ উদ্ধার

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪
  • ১৭৬ বার পড়া হয়েছে

ওমর ফারুক খান লালপুর নাটোর প্রতিনিধিঃ
নাটোরের লালপুরে সোহেল আলী (৩০) নামে এক টেলিভিশন মেকানিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার লালপুর-ঈশ্বরদী আঞ্চলিক মহাসড়কের পাশে মরদেহটি পড়ে ছিলো। মঙ্গলবার (১২ মার্চ) সকাল ১০ টার দিকে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে লালপুর থানার পুলিশ। তবে তার মৃত্যুর কারন এখনো জানা যায়নি। স্থানীয়রা বলছে, সোহলে কে হত্যা করা হতে পারে। উদ্ধার হওয়া সোহেল পুরাতন ঈশ্বরদী গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে। সে পেশায় একজন টেলিভিশন মেকানিক ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গত কাল সোমবার সন্ধ্যায় সোহেল একটি টিভি ডেলিভারি দেওয়ার জন্য দোকান থেকে এয়ারপোর্ট মোড় এলাকায় যায়। পরে রাতে আর সে বাড়ি ফিরে আসেনি। অনেক খোঁজাখুজির করেও তাকে পাওয়া যায়নি। আজ সকালে লালপুর-ঈশ্বরদী আঞ্চলিক মহাসড়কের এয়ারপোর্ট মোড় এলাকায় সড়কের পাশে সোহেলের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা।
লালপুর থানার ওসি নাছিম আহমেদ বলেন, খবর পেয়ে সকালে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের নাকে রক্ত আছে। এর আগে গত কাল সন্ধ্যায় সে নিখোঁজ হয়। তবে মৃত্যুর সঠিক কারন এখনো জানা যায়নি।
ওসি আরো বলেন, আমরা তদন্ত করছি। লাশ ময়নাতদন্তের জন্য মরদেহ নাটোর সদর হাসপাতালের মর্গে প্রেরন করা হচ্ছে।

 

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২২ পূর্বাহ্ণ
  • ১২:০২ অপরাহ্ণ
  • ১৬:৩০ অপরাহ্ণ
  • ১৮:২৪ অপরাহ্ণ
  • ১৯:৪০ অপরাহ্ণ
  • ৫:৩৭ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102