বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোরগঞ্জের হাওরাঞ্চলে টানা অতিবৃষ্টি ও ক্ষতিগ্রস্ত কৃষক কৃষাণীদেরপ্রধানমন্ত্রীর মানবিক সহায়তা চাল ও নগদ অর্থ বিতরণ ঈদুল আযহা উপলক্ষে অসহায়দের মাঝে ভিজিএফের চাল বিতরণ মানবতার আলোকবর্তিকা রাজু সরকার: ভৈরব পৌরসভার ৪নং ওয়ার্ডে জনসেবার প্রতীক হয়ে উঠছেন সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী বাতিল হচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বাচ্চাদের টিফিনের খাবার ফিডিং। আধিপত্য বিস্তার নিয়ে ফেসবুক লাইভে গালাগালি গালমন্দের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে এক যুবক গুরুতর আহত। পবিত্র ঈদ-উল আজহা উপলক্ষে নিসচা ভৈরব শাখার রোড ক্যাম্পেইন ও লিফলেট বিতরণ মাদকের প্রতিবাদ করায় কুলিয়ারচরে কাঠ ব্যবসায়ীকে ডেকে নিয়ে হত্যার অভিযোগ মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন কুলিয়ারচরের বিএনপি নেতা খাইরুল ইসলাম বকুল। কিশোরগঞ্জের ভৈরবে ল্যাব এইড হসপিটালের কর্তৃপক্ষের সঙ্গে পল্লী চিকিৎসকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ঔষধ কোম্পানির প্রতিনিধিদের হয়রানির প্রতিবাদে ভৈরবে ফারিয়ার মানববন্ধনওস্মারকলিপি প্রদান।

উজিলাব এ আর সুফিয়া বাতেন ভূঞা উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ ও মেধা বৃত্তি প্রদান অনুষ্ঠিত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২০৭ বার পড়া হয়েছে

বেলাব (নরসিংদী) প্রতিনিধিঃরেজাউল আলম বিপ্লব
বেলাবতে নবীন বরণ ও মেধা বৃত্তি প্রদান অনুষ্ঠিত
নরসিংদীর বেলাব উপজেলার সুনামধন্য প্রতিষ্ঠান  উজিলাব এ আর সুফিয়া বাতেন ভূঞা উচ্চ বিদ্যালয়ের ২০২৪ইং শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের নবীন বরণ ও  মেধা বৃত্তি প্রদান করা হয়েছে। ১১ ফেব্রুয়ারী রবিবার সকাল ১১ ঘটিকায় বিদ্যালয় মাঠে উক্ত নবীণ বরণ ও মেধা বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়।বিদ্যালয় পরিচালনা কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি প্রকৌশলী মোঃ নুরুল আমিন ভূঁইয়া বাচ্চুর সভাপতিত্বে এবং সহকারি প্রধান শিক্ষক মনিরুজ্জামান রাসেলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক পার্বত্য বিষয়ক অতিরিক্ত সচিব ও প্রস্তাবিত নরসিংদী  মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা  আলহাজ্ব মোঃ সামসুজ্জামান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী সরকারী মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ,বিশিষ্ঠ্য লেখক ও গবেষক বীর মুক্তিযোদ্ধা প্রফেসর কালাম মাহমুদ,প্রস্তাবিত নরসিংদী মেডিকেল কলেজের ম্যানেজিং ডিরেক্টর(এমডি) ডাঃ গোলাম দস্তগীর,নরসিংদী জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ হাবিবুর রহমান,দাতা সদস্য বীর মুক্তিযোদ্ধা ও অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক আঃ খালেক মাষ্টার,বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন প্রধান,জমিদাতা ও প্রধান শিক্ষক( অবঃ) মোঃ ছানা উল্লা ভূইয়া,অগ্রণী ব্রিকস্ এন্ড ইন্ডাস্ট্রির চেয়ারম্যান মোঃ ফজলুল করিম খান,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার খালেদা,দাতা সদস্য শহিদুল ইসলাম ভূইয়া,রাসেল ভূইয়া, সহ বিদ্যালয়ের দাতা সদস্য,পরিচালনা কমিটি, অভিভাবক ও শিক্ষার্থী বৃন্দ।বিশিষ্ঠ সমাজ সেবক হাজী মোঃ লিয়াকত আলী ভূইয়া পৃষ্ঠপোষকতায় এবং বিদ্যালয়ের সভাপতি মোঃ নুরুল আমিন ভূইয়া বাচ্চুর সার্বিক ব্যবস্থায় ষষ্ঠ শ্রেণির সকল শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ এবং সপ্তম  শ্রেণি থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের মাঝে মেধা বৃত্তি প্রদান করা হয়।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৪৭ পূর্বাহ্ণ
  • ১২:০০ অপরাহ্ণ
  • ১৬:৩৫ অপরাহ্ণ
  • ১৮:৪৬ অপরাহ্ণ
  • ২০:১১ অপরাহ্ণ
  • ৫:১০ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102