রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলিয়ারচরে ২ কেজি গাঁজাসহ এক নারী মাদক ব্যবসায়ী আটক। ২৮ কেজি গাঁজাসহ কুলিয়ারচরের এক বিএনপি নেতা ডিএনসি কর্তৃক আটকের পর দল থেকে বহিষ্কার, ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক নদীতে, নিহত ১ হাইওয়ে পুলিশের সক্ষমতা বাড়াতে ৬ হাজার জনবল ও নতুন যানবাহনের প্রস্তাব। (শোক সংবাদ)কিশোরগঞ্জ ভৈরবে শ্রীনগর ইউনিয়নের বধু নগর গ্রামের জাহের মেম্বারের বাবা ভৈরব কুলিয়ারচরে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করলেন প্রতিমন্ত্রী মোঃ শরীফুল আলম। ভৈরবে ট্রাক-পিকআপ সংঘর্ষ: নিভে গেলো আরেকটি জীবনের প্রদীপ। কুলিয়ারচরে কান্দোলিয়ায় ফরিদপুর আক্তার শাহ কলন্দরের মাজারে জিয়ারত,দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত ভৈরবের আকাশে শোকের ছায়া,নিভে গেল এক আলোকবর্তিকা বীর মুক্তিযোদ্ধা ও শিক্ষানুরাগী আলহাজ্ব মোঃ রফিকুল ইসলামের ইন্তেকাল। ভৈরবে লাঞ্ছনার আগুনে ক্ষতবিক্ষত নজরুল ইসলাম এর পরিবার,ন্যায়বিচারের দাবিতে সংবাদ সম্মেলন।

ভৈরবের হাজী আসমত আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায়-২০২৪ অনুষ্ঠিত।

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৭৭ বার পড়া হয়েছে

ভৈরব প্রতিনিধঃ
ওগো খেলা খেলা খেলা-তুমি বিশ্ব মাঝে আনন্দেরও মেলা,তোমার শিক্ষা কত সুন্দর, নির্মল করো মোদের অন্তর ৫ ফেব্রুয়ারি ২০২৪ সোমবার কিশোরগঞ্জ জেলার বন্দরনগরী ভৈরবের চন্ডিবের হাজী আসমত আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বর্ণাঢ্য আয়োজনটির সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের সভাপতি ও ভৈরব পৌরসভার জনন্দিত মেয়র আলহাজ্ব ইফতেখার হোসেন বেনু,প্রধান অতিথির আসন অলংকৃত করেছেন ভৈরব উপজেলা নির্বাহী অফিসার জনাব এ.কে. এম গোলাম মোর্শেদ খান,প্রতিষ্ঠান প্রধান অধ্যক্ষ আহমেদ আলীর আমন্ত্রণে অনুষ্ঠানে বিশেষ অতিথি হয়ে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক, ভৈরব রফিকুল ইসলাম মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ শহীদুল্লাহ্, ভৈরবের লক্ষ্মীপুর ন্যাশনাল কিন্ডারগার্টেনের অধ্যক্ষ অধ্যাপক সাজেদা বাসেত, প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির দাতা সদস্য, হাজী আসমত আলী এতিম বালিকা শিশু পরিবারের সাধারণ সম্পাদক মাহিন সিদ্দিকী, নভেল অর্গানাইজেশন ফর রুরাল রিফর্মসের ভারপ্রাপ্ত চেয়ারম্যান পাপিয়া সিদ্দিকী প্রমুখ। আনন্দমুখর এই ক্রীড়া প্রতিযোগিতার শুরুতেই পবিত্র কুরআন তেলাওয়াত, জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন,বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন, মশাল প্রজ্জ্বলনের মাধ্যমে মাঠ প্রদক্ষিণ, ক্রীড়াবিদদের ক্রীড়া শপথপাঠ এবং এর পরপরই শুরু হয় প্রতিষ্ঠানের ছাত্রীদের অংশ গ্রহণে বিনোদন মূলক সাংস্কৃতিক অনুষ্ঠান,দেশীয় আন্তর্জাতিক মানের বিভিন্ন ইভেন্টের ক্রীড়া প্রতিযোগিতা। অনুষ্ঠানটির সার্বিক পরিকল্পনা ও পরিচালনায় ছিলেন হাজী আসমত আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজের ক্রীড়া ও শরীরচর্চা শিক্ষক সাইদুর রহমান বাবলু ও প্রতিষ্ঠানের সেচ্ছাসেবী দল। ক্রীড়া অনুষ্ঠানটির ধারাভাষ্যে ছিলেন প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত সহকারি প্রধান শিক্ষক সায়মা সাবরীনা ও শিক্ষক আমেনা মোমেন।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২২ পূর্বাহ্ণ
  • ১২:০২ অপরাহ্ণ
  • ১৬:৩০ অপরাহ্ণ
  • ১৮:২৪ অপরাহ্ণ
  • ১৯:৪০ অপরাহ্ণ
  • ৫:৩৭ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102