রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলিয়ারচরে ২ কেজি গাঁজাসহ এক নারী মাদক ব্যবসায়ী আটক। ২৮ কেজি গাঁজাসহ কুলিয়ারচরের এক বিএনপি নেতা ডিএনসি কর্তৃক আটকের পর দল থেকে বহিষ্কার, ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক নদীতে, নিহত ১ হাইওয়ে পুলিশের সক্ষমতা বাড়াতে ৬ হাজার জনবল ও নতুন যানবাহনের প্রস্তাব। (শোক সংবাদ)কিশোরগঞ্জ ভৈরবে শ্রীনগর ইউনিয়নের বধু নগর গ্রামের জাহের মেম্বারের বাবা ভৈরব কুলিয়ারচরে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করলেন প্রতিমন্ত্রী মোঃ শরীফুল আলম। ভৈরবে ট্রাক-পিকআপ সংঘর্ষ: নিভে গেলো আরেকটি জীবনের প্রদীপ। কুলিয়ারচরে কান্দোলিয়ায় ফরিদপুর আক্তার শাহ কলন্দরের মাজারে জিয়ারত,দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত ভৈরবের আকাশে শোকের ছায়া,নিভে গেল এক আলোকবর্তিকা বীর মুক্তিযোদ্ধা ও শিক্ষানুরাগী আলহাজ্ব মোঃ রফিকুল ইসলামের ইন্তেকাল। ভৈরবে লাঞ্ছনার আগুনে ক্ষতবিক্ষত নজরুল ইসলাম এর পরিবার,ন্যায়বিচারের দাবিতে সংবাদ সম্মেলন।

বেলাবতে দিনের বেলায় ট্রাক্টর ইচার মাথা ও নছিমন চলাচল বন্ধ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৬১ বার পড়া হয়েছে

বেলাবতে দিনের বেলায় ট্রাক্টর ইচার মাথা ও নছিমন চলাচল বন্ধ
বেলাবর প্রতিনিধঃরেজাউল আলম বিপ্লব

নরসিংদীর বেলাবোতে মাসিক আইন-শৃঙ্খলা সভায় এ সিদান্ত নেওয়া হয় । মঙ্গলবার দুপুরে উপজেলা সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মতিউর রহমানের সভাপতিত্বে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তারা অনুমতি ছাড়া অবৈধ ভাবে মাটিকাটা বন্ধে, সড়ক দুর্ঘটনা ও সড়কের ক্ষতি, যানজট নিরসনে পহেলা ফেব্রুয়ারী থেকে, সকাল ৮ থেকে বিকাল ৫ পর্যন্ত রাস্তায় ট্রাক্টর, ইচার মাথা ও নছিমন চলাচল বন্ধ থাকবে বলে সিদ্ধান্ত নেয়।

এলাকায় জনগণের নির্বিঘ্নে যাতায়াত ও যান চলাচল নিশ্চিতকরণ করার লক্ষ্যে রেজিস্ট্রেশন, রুট পারমিট, লাইসেন্স, ফিটনেস সর্বোপরি অনুমোদনবিহীন সকল যানবাহন চলাচল বন্ধ রাখার জন্য উপজেলায় মাইক সা়র্ভিস করা হয়। এ আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে পহেলা ফেব্রুয়ারি থেকে যৌথ অভিযান পরিচালনার মাধ্যমে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মতিউর রহমানে জানান, আইনশৃঙ্খলা কমিটির সভায় বেলাব উপজেলার সড়কে অবৈধ যানবাহন চলাচল বন্ধের বিষয়ে আলোচনা হয়। পহেলা ফেব্রুয়ারি থেকে অবৈধ যান চলাচল বন্ধে কাজ করবে উপজেলা প্রশাসন। এসব অবৈধ যানবাহনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালানা করে রাস্তায় শৃঙ্খলা ফিরিয়ে আনা হবে। এতে আশা করি সড়ক যানজট মুক্ত হবে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শমসের জামান ভূঞা রিটন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুল হাসান, ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আজিজুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মনিরুজ্জামান খান, ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার খালেদা, ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান ভূঞা জাহাঙ্গীর,

সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলী সাফি, আমলাব ইউপি চেয়ারম্যান নুরুল হাসান ভূঞা, সল্লাবাদ ইউপি চেয়ারম্যান জাকির হোসেন স্বপন, বাজনাব ইউপি চেয়ারম্যান খন্দাকার মোকলেছুর রহমান, পাটুলী ইউপি চেয়ারম্যান ইফরানুল হক ভূঞা জামান, বেলাব প্রেসক্লাবের সভাপতি মোশারফ হোসেন নীলু, সাধারন সম্পাদক আমিনুল হকসহ আইন-শৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২২ পূর্বাহ্ণ
  • ১২:০২ অপরাহ্ণ
  • ১৬:৩০ অপরাহ্ণ
  • ১৮:২৪ অপরাহ্ণ
  • ১৯:৪০ অপরাহ্ণ
  • ৫:৩৭ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102