বুধবার, ০৩ জুন ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
শিরোনাম :
কিশোরগঞ্জের হাওরাঞ্চলে টানা অতিবৃষ্টি ও ক্ষতিগ্রস্ত কৃষক কৃষাণীদেরপ্রধানমন্ত্রীর মানবিক সহায়তা চাল ও নগদ অর্থ বিতরণ ঈদুল আযহা উপলক্ষে অসহায়দের মাঝে ভিজিএফের চাল বিতরণ মানবতার আলোকবর্তিকা রাজু সরকার: ভৈরব পৌরসভার ৪নং ওয়ার্ডে জনসেবার প্রতীক হয়ে উঠছেন সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী বাতিল হচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বাচ্চাদের টিফিনের খাবার ফিডিং। আধিপত্য বিস্তার নিয়ে ফেসবুক লাইভে গালাগালি গালমন্দের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে এক যুবক গুরুতর আহত। পবিত্র ঈদ-উল আজহা উপলক্ষে নিসচা ভৈরব শাখার রোড ক্যাম্পেইন ও লিফলেট বিতরণ মাদকের প্রতিবাদ করায় কুলিয়ারচরে কাঠ ব্যবসায়ীকে ডেকে নিয়ে হত্যার অভিযোগ মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন কুলিয়ারচরের বিএনপি নেতা খাইরুল ইসলাম বকুল। কিশোরগঞ্জের ভৈরবে ল্যাব এইড হসপিটালের কর্তৃপক্ষের সঙ্গে পল্লী চিকিৎসকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ঔষধ কোম্পানির প্রতিনিধিদের হয়রানির প্রতিবাদে ভৈরবে ফারিয়ার মানববন্ধনওস্মারকলিপি প্রদান।

পবিত্র ঈদ-উল আজহা উপলক্ষে নিসচা ভৈরব শাখার রোড ক্যাম্পেইন ও লিফলেট বিতরণ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৬ মে, ২০২৬
  • ৫৮ বার পড়া হয়েছে

ভৈরব প্রতিনিধিঃ
পবিত্র ঈদ-উল আজহাকে সামনে রেখে জাতীয় পর্যায়ে পরপর একাধিকবার শ্রেষ্ঠ সংগঠনের সম্মানে ভূষিত নিরাপদ সড়ক চাই (নিসচা) ভৈরব শাখার উদ্যোগে আজ ভৈরব বাসস্ট্যান্ডের দুর্জয় চত্বরে সড়ক নিরাপত্তা ও যানজট নিরসনে বিশেষ রোড ক্যাম্পেইন পরিচালিত হয়।
কর্মসূচিতে নিসচার স্বেচ্ছাসেবীরা ট্রাফিক পুলিশ ও হাইওয়ে পুলিশকে সড়কের শৃঙ্খলা রক্ষায় সহায়তা প্রদান করেন এবং চালক, যাত্রী ও পথচারীদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন। একই সঙ্গে বিভিন্ন অনিয়মের অভিযোগে বেশ কয়েকটি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।
উক্ত কার্যক্রমে উপস্থিত থেকে চালক, যাত্রী ও পথচারীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের পুলিশ সুপার মোঃ রেজাউল করীম। এসময় আরও উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশের পরিদর্শক সুমন কুমার চৌধুরী, নিরাপদ সড়ক চাই ভৈরব শাখার সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কার্যকরী সদস্য মোঃ আলাল উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন সুজন, প্রভাষক ইমরান হোসাইন, প্রচার সম্পাদক মোঃ নজরুল ইসলাম, যুব বিষয়ক সম্পাদক হাজী জামান, কার্যকরী সদস্য ফরহাদ আহমেদ, মোঃ জামাল মিয়া, হাজী মোঃ কুদ্দুস, রুবেল আহমেদ, ফারিয়া ইসলাম, সাধারণ সদস‍্য, এস এম শাহীনুর ইসলাম, রোকসানা আক্তার ও মোঃ শফিকুল ইসলামসহ নিসচার অন্যান্য সদস্যবৃন্দ।
এছাড়াও পরিবহন সেক্টরের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত থেকে কর্মসূচির প্রতি সমর্থন ও সহযোগিতা প্রকাশ করেন।
সচেতনতা বৃদ্ধি এবং নিরাপদ সড়ক নিশ্চিত করতে ঈদযাত্রা কেন্দ্রিক এ ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৪৭ পূর্বাহ্ণ
  • ১২:০০ অপরাহ্ণ
  • ১৬:৩৫ অপরাহ্ণ
  • ১৮:৪৬ অপরাহ্ণ
  • ২০:১১ অপরাহ্ণ
  • ৫:১০ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102