বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোরগঞ্জের হাওরাঞ্চলে টানা অতিবৃষ্টি ও ক্ষতিগ্রস্ত কৃষক কৃষাণীদেরপ্রধানমন্ত্রীর মানবিক সহায়তা চাল ও নগদ অর্থ বিতরণ ঈদুল আযহা উপলক্ষে অসহায়দের মাঝে ভিজিএফের চাল বিতরণ মানবতার আলোকবর্তিকা রাজু সরকার: ভৈরব পৌরসভার ৪নং ওয়ার্ডে জনসেবার প্রতীক হয়ে উঠছেন সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী বাতিল হচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বাচ্চাদের টিফিনের খাবার ফিডিং। আধিপত্য বিস্তার নিয়ে ফেসবুক লাইভে গালাগালি গালমন্দের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে এক যুবক গুরুতর আহত। পবিত্র ঈদ-উল আজহা উপলক্ষে নিসচা ভৈরব শাখার রোড ক্যাম্পেইন ও লিফলেট বিতরণ মাদকের প্রতিবাদ করায় কুলিয়ারচরে কাঠ ব্যবসায়ীকে ডেকে নিয়ে হত্যার অভিযোগ মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন কুলিয়ারচরের বিএনপি নেতা খাইরুল ইসলাম বকুল। কিশোরগঞ্জের ভৈরবে ল্যাব এইড হসপিটালের কর্তৃপক্ষের সঙ্গে পল্লী চিকিৎসকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ঔষধ কোম্পানির প্রতিনিধিদের হয়রানির প্রতিবাদে ভৈরবে ফারিয়ার মানববন্ধনওস্মারকলিপি প্রদান।

ভৈরবে ফল ভান্ডারে হামলা চালিয়ে কর্মচারীকে মারধরের প্রতিবাদে মহাসড়ককে ঘন্টাব্যাপী সড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন।

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৬৮ বার পড়া হয়েছে

ভৈরব প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের ভৈরবে নিউ আশুগঞ্জ ফল ভান্ডারে হামলা চালিয়ে কর্মরত কর্মচারীকে মারধরের প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়কে ঘন্টাব্যাপী সড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন করেন ভৈরব ফল ব্যবসায়ী মালিক সমিতি ও ভুক্তভোগীর পরিবারের সদস্যরা,
অবিলম্বে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবির জানান তারা,অন্যথায় বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন,
ব্যবসায়ীরা জানান,২৫ ফেব্রুয়ারি,সকালে ভৈরবের সিলেট বাসস্ট্যান্ড সংলগ্ন বৃহত্তর ফল মার্কেটের সামনে নিউ আশুগঞ্জ ফল ভান্ডার এর কর্মরত কর্মচারী তৌফিক কে প্রাণে মেরেফেলার উদ্যোশে নিউ আশুগঞ্জ ফল ভান্ডার এর ভিতর থেকে অজ্ঞাতনামা ৩০/৪০ কিশোর গ্যাং এসে এলোপাতারীভাবে মারধর করে জোরপূর্বক ভাবে অপহরণ করার চেষ্টা করে গুরুতর আহত করে,পরে আহত অবস্থায় স্থানীয় ব্যবসায়ীরা আহত তৌফিক কে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে রোগীর অবস্থা আশঙ্কা জনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন,
উক্ত ঘটনায় খবর পেয়ে ঘটনারদিন ভৈরব থানা পুলিশ এসে সরেজমিনে তদন্ত করে গেছেন বলে জানান ফল ব্যবসায়ীরা,উক্ত ঘটনায় আহত তৌফিক এর মা বাদী হয়ে গতকাল ২৫ ফেব্রুয়ারী রাতে ভৈরব থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন,
এ ঘটনার প্রতিবাদে আজ ২৬ ফেব্রুয়ারী বুধবার সকালে কিশোরগঞ্জ জেলার বন্দরনগরী ভৈরব পৌর শহরের সিলেট বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকার ফল মার্কেটের সামনে থেকে সহস্রাধিক ফল ব্যবসায়ী ও কর্মচারী এবং ভুক্তভোগী আহত তৌফিক এর পরিবার ঢাকা-সিলেট মহাসড়কে ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ রেখে ঢাকা-সিলেট মহাসড়কক অবরোধ করে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ করেন,
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন,মেসার্স উমেদ আলী শাহ ফল ভান্ডার এর স্বত্বাধিকারী ও ভৈরব পৌর ৮নং ওয়ার্ড যুবদল সভাপতি মোস্তফা মিয়া, ভৈরব ফল ভান্ডার এর স্বত্বাধিকারীর সেন্টু মিয়া, মা ফল ভান্ডার এর স্বত্বাধিকারী শানু মিয়া,টু স্টার ফল ভান্ডার এর স্বত্বাধিকারী রফিক মিয়া,এশিয়া ফল ভান্ডার এর স্বত্বাধিকারী মিজান মিয়া,প্রমূখ,
মেসার্স উমেদ আলী শাহ ফল ভান্ডার এর স্বত্বাধিকারী ও ভৈরব পৌর ৮নং ওয়ার্ড যুবদল সভাপতি মোস্তফা মিয়া বলেন,ব্যবসা প্রতিষ্ঠানে হামলাকারীদের পরিচয় সিসিটিভি ফুটেজ থেকে সনাক্ত করে তাদের বিরুদ্ধে মামলা নিয়ে আসামিদের দ্রুত গ্রেফতারের দাবী জানান তিনি আরো বলেন, আমরা এই হামলার প্রতিবাদ ও আসামিকে গ্রেফতারের দাবি জানাতে এ কর্মসূচি পালন করছি,তবে অভিযুক্তরা অজ্ঞাত হওয়ায় বক্তব্য নেওয়া যায়নি,এব্যাপারে ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি)খন্দকাট ফুয়াদ রুহানিকে ফোন করিলে তিনি ফোনটি রিসিভ করেনি।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৪৭ পূর্বাহ্ণ
  • ১২:০০ অপরাহ্ণ
  • ১৬:৩৫ অপরাহ্ণ
  • ১৮:৪৬ অপরাহ্ণ
  • ২০:১১ অপরাহ্ণ
  • ৫:১০ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102