১৭ ফেব্রুয়ারী,ভৈরব প্রতিনিধিঃ
ভৈরবে কালিকা প্রসাদে ওয়ালটনের ১ যুগ পূর্তি উপলক্ষ্যে দোয়া ও গ্রাহক এর মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে,
ইশারা ইলেকট্রনিক এর আয়োজনে রোববার রাতে সফলতার ও অগ্রযাত্রার ১ যুগ পূর্তি উপলক্ষ্যে দোয়া ও গ্রাহক এর মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ সরাফ উদ্দিন ভূইঁয়ার সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ওয়ালটনের এডিশনাল অপারেটিভ ডিরেক্টর মোঃ মশিউর রহমান, এছাড়া ও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কালিকা প্রসাদ ইউনিয়নের চেয়ারম্যান মোঃ লিটন মিয়া, ভৈরব চেম্বার অব কমার্সের সহ- সভাপতি জাহিদুল হক জাবেদ, জিটিভির ভৈরব প্রতিনিধি এম এ হালিম প্রমূখ,এ সময় বক্তারা বলেন, ওয়ালটনের পণ্যের গুনগত মান অনেক ভালো, যা দেশের চাহিদা পূরন করে বিশ্বের ২৫ টি দেশে রপ্তানি করা হচ্ছে, এটি বাংলাদেশের জন্য অনেক গৌরবের। অনুষ্ঠানটির সার্বিক সঞ্চালনা করেন ওয়ালটনের কালিকা প্রসাদ ডিলার মোঃ জামাল।