নিজস্ব প্রতিবেদক,,
আজ ১৯ জানুয়ারি ২০২৫ খ্রিঃ রবিবার নরসিংদী ড্রিম হলিডে পার্কে ব্লাড এসোসিয়েশন অব ভৈরব এর আয়োজনে ভৈরবে নিবেদিতপ্রাণ নিঃস্বার্থে কাজ করা স্বেচ্ছাসেবীদের নিয়ে বার্ষিক স্বেচ্ছাসেবী মিলনমেলা ২০২৫ উল্লাস অত্যন্ত আনন্দঘন পরিবেশে ও জাঁকজমকভাবে অনুষ্ঠিত হয়। দিনব্যাপী অনুষ্ঠানে ১৩ টি রক্ত সংগঠনকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। এছাড়াও অনুষ্ঠানে শিশু,
নারীদের বিশেষ খেলাধুলা সহ ব্যান্ড সংগীত দল
ওয়ার ব্যান্ড পরিবেশনায় মনমুগ্ধকর কনসার্ট অনুষ্ঠিত হয়। শেষে বিশেষ আকর্ষণ লাকী কুপন এর ড্র শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। ব্লাড এসোসিয়েশন ভৈরব এর সভাপতি রিপু তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভৈরব পৌরসভার সাবেক প্যানেল মেয়র মোঃ আলামিন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মোঃ ইমরান হোসেন, নিরাপদ সড়ক চাই (নিসচা)ভৈরব শাখার সাধারণ সম্পাদক মোঃ আলাল উদ্দিন, ফ্যাশন বাজারের স্বত্বাধিকারী মানবিক কর্মী, মনির হোসেন, শ্রীনগর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ আসাদুজ্জামান, ভৈরব উপজেলা মানবিক সংগঠনের সভাপতি সৌদি প্রবাসী মেহেদী কাউছার, ও মানবতার ফেরিওয়ালা মোঃ জাকির হোসেন।
অনুষ্ঠানটির যৌথভাবে সঞ্চালনায় ছিলেন উল্লাস বাস্তবায়ন কমিটির সভাপতি ইব্রাহিম আহমেদ অন্তু ও রেদোয়ান আহমেদ।