রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলিয়ারচরে ২ কেজি গাঁজাসহ এক নারী মাদক ব্যবসায়ী আটক। ২৮ কেজি গাঁজাসহ কুলিয়ারচরের এক বিএনপি নেতা ডিএনসি কর্তৃক আটকের পর দল থেকে বহিষ্কার, ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক নদীতে, নিহত ১ হাইওয়ে পুলিশের সক্ষমতা বাড়াতে ৬ হাজার জনবল ও নতুন যানবাহনের প্রস্তাব। (শোক সংবাদ)কিশোরগঞ্জ ভৈরবে শ্রীনগর ইউনিয়নের বধু নগর গ্রামের জাহের মেম্বারের বাবা ভৈরব কুলিয়ারচরে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করলেন প্রতিমন্ত্রী মোঃ শরীফুল আলম। ভৈরবে ট্রাক-পিকআপ সংঘর্ষ: নিভে গেলো আরেকটি জীবনের প্রদীপ। কুলিয়ারচরে কান্দোলিয়ায় ফরিদপুর আক্তার শাহ কলন্দরের মাজারে জিয়ারত,দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত ভৈরবের আকাশে শোকের ছায়া,নিভে গেল এক আলোকবর্তিকা বীর মুক্তিযোদ্ধা ও শিক্ষানুরাগী আলহাজ্ব মোঃ রফিকুল ইসলামের ইন্তেকাল। ভৈরবে লাঞ্ছনার আগুনে ক্ষতবিক্ষত নজরুল ইসলাম এর পরিবার,ন্যায়বিচারের দাবিতে সংবাদ সম্মেলন।

ভৈরব বলাকা আইডিয়াল স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত।

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
  • ২৪২ বার পড়া হয়েছে

ভৈরব প্রতিনিধিঃ

ভৈরবের ঐতিহ্যবাহী বলাকা আইডিয়াল স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষনা, পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
ভৈরবের কৃতি সন্তান গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব ও বরিশাল বিভাগীয় কমিশনার রায়হান কাওছার। স্কুলের নির্বাহী পরিচালক বিশিষ্ট সমাজসেবক ফরহাদ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভৈরব উপজেলা নির্বাহী অফিসার শবনম শারমীন, ভৈরব থানার অফিসার ইনচার্জ মোঃ শাহীন মিয়া। অনুষ্ঠানে অন‍্যান‍্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন, ভৈরব পৌরসভার সাবেক কাউন্সিলর বিএনপি নেতা মোঃ আক্তারুজ্জামান
ঢাকা রেসিডিয়ান্সিল মডেল কলেজের অধ‍্যাপক আসাদুর রহমান, ভৈরব রিপোর্টার্স ক্লাব ও ইউনিটির সাধারণ সম্পাদক মোঃ আলাল উদ্দিন, স্কুলের পরিচালকমন্ডলীর সদস‍্য ও কিশোরগঞ্জ জেলার শ্রেষ্ঠ শিক্ষক মোহাম্মদ আব্দুর রশীদ, পরিচালক ওয়াহিদ চৌধুরী সৈকত ও সমাধান টিভির চেয়ারম্যান সাংবাদিক আব্দুল লতিফ। অনুষ্ঠানে এলাকার বিশিষ্ট ব‍্যাক্তিবর্গ স্কুলের শিক্ষকমন্ডলী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের প্রধান অতিথি বরিশাল বিভাগীয় কমিশনার তার বক্তব্যে বলেন সবাইকে এ প্লাস পেতে হবে কেন শিশুদের কে মেধাবী হতে হবে তাদেরকে মোবাইলে আসক্ত করা যাবে না। শিশুদের পত্রিকা পড়ার পাশাপাশি খেলাধুলার সুযোগ করে দিতে হবে। সত‍্য কথা বলা মিথ্যাচার থেকে দুরে রাখার জন‍্য তিনি অভিভাবকদের পরামর্শ দেন। তিনি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর আশে পাশে মোবাইলের দোকান গুলোতে মোবাইল কোর্ট পরিচালনার জন‍্য উপজেলা নির্বাহী অফিসার কে অনুরোধ করেন। যাতে এরা পর্নোগ্রাফির মতো অশ্লীলতা ছড়াতে না পারে। তিনি স্কুলটির কর্তৃপক্ষ কে ধন‍্যবাদ জানান যে উনাকে ভৈরবের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন‍্য। ভবিষ্যতে স্কুলের বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত হবার আশ্বাস প্রদান করেন।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২২ পূর্বাহ্ণ
  • ১২:০২ অপরাহ্ণ
  • ১৬:৩০ অপরাহ্ণ
  • ১৮:২৪ অপরাহ্ণ
  • ১৯:৪০ অপরাহ্ণ
  • ৫:৩৭ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102