সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
আমি এমডি নই,অর্থ পাচারের অভিযোগ কাল্পনিক পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম,এমপি,, ভৈরব রেলওয়ে স্টেশনে ফুটবল খেলার বিরোধে দুই গ্রামের সংঘর্ষ দুই থানার ওসিসহ আহত ৭পুলিশ সদস্য ভৈরব রেলস্টেশনে সংঘর্ষ, ৫ ঘণ্টা বন্ধ ট্রেন চলাচল, আহত ৩০জন ভাঙচুর কিশোরগঞ্জের ভৈরবে আধুনিক চিকিৎসা সেবা নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো আল-ইনসাফ স্পেশালাইজড হসপিটাল উদ্বোধন করলেন বস্ত্র ওপাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃশরীফুল আলম। কিশোরগঞ্জের হাওরাঞ্চলে টানা অতিবৃষ্টি ও ক্ষতিগ্রস্ত কৃষক কৃষাণীদেরপ্রধানমন্ত্রীর মানবিক সহায়তা চাল ও নগদ অর্থ বিতরণ ঈদুল আযহা উপলক্ষে অসহায়দের মাঝে ভিজিএফের চাল বিতরণ মানবতার আলোকবর্তিকা রাজু সরকার: ভৈরব পৌরসভার ৪নং ওয়ার্ডে জনসেবার প্রতীক হয়ে উঠছেন সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী বাতিল হচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বাচ্চাদের টিফিনের খাবার ফিডিং। আধিপত্য বিস্তার নিয়ে ফেসবুক লাইভে গালাগালি গালমন্দের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে এক যুবক গুরুতর আহত। পবিত্র ঈদ-উল আজহা উপলক্ষে নিসচা ভৈরব শাখার রোড ক্যাম্পেইন ও লিফলেট বিতরণ মাদকের প্রতিবাদ করায় কুলিয়ারচরে কাঠ ব্যবসায়ীকে ডেকে নিয়ে হত্যার অভিযোগ

প্রতিবারের ন্যায় এবারো শীর্ষস্থান অধিকার করেছেন রফিকুল ইসলাম মহিলা কলেজ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
  • ১৪৯ বার পড়া হয়েছে

ভৈরবে এবারের এইচএসসি পরীক্ষা ২০২৪ এর ফলাফলে প্রতিবারের ন্যায় এবারো শীর্ষস্থান অধিকার করেছেন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ কলেজের সম্মানে ভূষিত রফিকুল ইসলাম মহিলা কলেজ। আজ ১৫ অক্টোবর মঙ্গলবার ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে এইচএসসির ফলাফল সূত্রে জানা যায়, ভৈরবে এবারের ২ হাজার ৮৫৭ জন পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেন। এদের মধ্যে ১ হাজার ৯৯০ জন পাশ করেছে। এ প্লাস পেয়েছেন ১০৮ জন। এতে ভৈরবের ৮টি কলেজের ফলাফলের ভিত্তিতে মোট পাশের হার ৬৯.৬৫%। তবে বরাবরের মতোই এবার ফলাফলের দিক দিয়ে রফিকুল ইসলাম মহিলা কলেজ শীর্ষে রয়েছেন এই কলেজের মোট পরীক্ষার্থী ৬৬৬ জন, পাশ করেছেন ৫৮০ জন। জিপিএ ৫ পেয়েছেন ৫৯ জন, পাশের হার ৮৭.৪৮%। দ্বিতীয় অবস্থানে রয়েছে জেড রহমান প্রিমিয়ার ব্যাংক স্কুল এন্ড কলেজ। এই কলেজের মোট পরীক্ষার্থী ১৫৭ জন, পাশ করেছেন ১৩৫ জন। জিপিএ ৫ পেয়েছেন ১১ জন, পাশের হার ৮৫.৯৯%। পাশের হার অনুযায়ী তৃতীয় অবস্থানে জিল্লুর রহমান স্কুল এন্ড কলেজ। এই কলেজে ৩০ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করে পাশ করেছেন ২৪ জন। কোন জিপিএ ৫ নেই। চতুর্থ অবস্থানে রয়েছে শিমুলকান্দি কলেজ এই কলেজে ১০২ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করে পাশ করেছেন ৭০ জন। জিপিএ ৫ পেয়েছেন ৬ জন। পঞ্চম স্থানে রয়েছে সরকারি জিল্লুর রহমান মহিলা কলেজ এই কলেজের মোট পরীক্ষার্থী ৮৯২ জন, পাশ করেছে ৬০২ জন, জিপিএ ৫ পেয়েছে ১০ জন, পাশের ৬৭.৮৭%।
রফিকুল ইসলাম মহিলা কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. শহীদুল্লাহ বলেন, ভাল মন্দ মিলিয়েই ছাত্রী ভর্তি হয় আমাদের কলেজে। শিক্ষার্থীদের সঠিক পরিচর্যায় তাদেরকে মেধাবী করে গড়ে তোলা হয়। আমাদের কলেজের শিক্ষার্থী ও শিক্ষকদের সমন্বয় অনেক ভালো। শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম ও ছাত্রীদের আগ্রহ ও গুরুত্ব থাকায় আমরা বরাবরই ভালো ফলাফল করে থাকি।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৪৬ পূর্বাহ্ণ
  • ১২:০২ অপরাহ্ণ
  • ১৬:৩৮ অপরাহ্ণ
  • ১৮:৫১ অপরাহ্ণ
  • ২০:১৭ অপরাহ্ণ
  • ৫:১০ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102